IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের মন্ত্রিসভায় আসছে বড় রদবদল, পশ্চিমবঙ্গের ৬ জনকে নিয়ে আলোচনা!

ভারতের মন্ত্রিসভায় আসছে বড় রদবদল, পশ্চিমবঙ্গের ৬ জনকে নিয়ে আলোচনা!

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মন্ত্রিসভায় বড় রদবদল আসার ইঙ্গিত দিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এ রদবদলের কারণে পশ্চিমবঙ্গে সুখবর আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

হিন্দুস্তান টাইমসের খবরে ইঙ্গিত দেওয়া হয় পরিবর্তিত মন্ত্রিসভায় স্থান পেতে পারেন পশ্চিমবঙ্গের ৬ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে বলে গুঞ্জন রটেছে। রাজ্য সভাপতি পদে তার মাত্র দেড় বছর মেয়াদ আছে। এদিকে বাকুড়ার সংসদ সদস্য ডা. সুভাষ সরকারকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। কোচবিহারের সংসদ সদস্য নিশীথ প্রমাণিকের নাম নিয়েও আলোচনা হচ্ছে। কয়েকদিন আগেই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। উত্তরবঙ্গে নিজেদের জমি শক্ত রাখতে তাকে সংসদ সদস্য করার ভাবনা দেখা দিতে পারে। তেমনি দাপুটে সংসদ সদস্য হিসাবেই পরিচিত ব্যারাকপুরের অর্জুন সিং, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ ও হুগলির লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়েও জোর আলোচনা হচ্ছে।

বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে। ফাইল ছবি
বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে। ফাইল ছবি

খারাপ কাজ করার জেরে কেন্দ্রীয় ক্যাবিনেট থেকে বাদ পড়তে পারেন অনেক মন্ত্রী। বুধবারই কেন্দ্রীয় মন্ত্রণালয়গুলোর কাজের খতিয়ান পর্যালোচনা করার উদ্দেশে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রীর মোদী। সেই পাঁচ ঘণ্টা ধরে চলা বৈঠকের পরই ফের একবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে, ভালো কাজ না করার জেরে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন পরিচিত নাম। এদিকে মন্ত্রিসভায় যোগ হতে পারে বেশ কয়েকজন নতুন মুখ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ৩০ থেকে ৩৫ শতাংশ মুখ বদল হওয়ার সম্ভাবনা রয়েছে এভারের সম্প্রসারণের ক্ষেত্রে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারে মোট মন্ত্রীর সংখ্যা ৬০। সংবিধান অনুযায়ী তা ৭৯ হতে পারে। তবে অনেক মন্ত্রীর কাছেই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এই আবহে আরও বেশিজনকে ক্যাবিনেটে এনে দায়িত্ব বণ্টন করা হতে পারে। এখন মোদীর ক্যাবিনেটে ২১ জন মন্ত্রী রয়েছেন। তাছাড়া ৯ জন স্বতন্ত্র দায়িত্ব প্রাপ্ত রাজ্যমন্ত্রী এবং ২৯ জন রাজ্যমন্ত্রী আছেন। সকল মন্ত্রী এবং তাদের মন্ত্রকের রিভিউ চলছে বর্তমানে।

এদিকে মন্ত্রিসভা সম্প্রসারিত হলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়ালের মতো নেতাদের স্থান দেওয়া হবে প্রবল গুঞ্জন তৈরি হয়েছে। মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী এবং বৈজন্ত পাণ্ডাও। এছাড়াও এবার মোদীর মন্ত্রিসভায় দেখা যেতে পারে জেডিইউ-র মুখও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31