IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> চারঘাট ঘুরে গেলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

চারঘাট ঘুরে গেলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে ঘুরে গেলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাটি। এসময় তিনি চারঘাট সীমান্তবর্তী পদ্মা নদী দিয়ে একটি নদী বন্দর বাস্তবায়নকল্পে নদী পরিদর্শন করেন ইন্ডিয়ান সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাটি। পরিদর্শন শেষে ১৫ আগষ্ট উপলক্ষ্যে ১ মিনিট নিরবতা পালন করেন তিনি। পরে চারঘাট উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে পৃথক পৃথক ভাবে সম্মানা ক্রেষ্ট তুলে দেয়া হয়। শুক্রবার দুপুরের দিকে চারঘাট উপজেলা ও পৌরসভা চত্তর ঘুরে দেখেন তিনি।

চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক জানান, ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাটি শুক্রবার সকালে চারঘাটে আসেন। এ সময় তিনি বাংলাদেশ-ভারত বাজিন্য বাড়াতে রাজশাহীর চারঘাট ও ভারতের জলঙ্গী থানার সাগড়পাড়া বরাবর একটি নদী বন্দর স্থাপনের জন্য নদী এলাকা পরিদর্শন করেন। এসময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ আগষ্ট শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে এক মিনিট নিরবতা পালন করেন।

পরে ভারতীয় হাইকমিশনার ভাটি বঙ্গবন্ধুর স্মৃতি স্বারন করে বলেন, নেতা মানেই বঙ্গবন্ধু। তিনি বাংলাদেশের লিডার।

বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরে ভাটি আরো বলেন, উন্নয়নের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়েছে। এ ধারা অব্যাগত ভাবে চলবে। চারঘাটের মানুষ অনেক সুন্দর। এই এলাকাও অনেক সুন্দর। এখানে নদী বন্দরের কাজ ৬০ ভাগ এগিয়েছে। এখানে নদী বন্দর হলে দুদেশের বানিজ্য অনেকটা সাফল্য হবে। পরে চারঘাট উপজেলা পরিষদ চত্তর ঘুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র একরামুল হক পৃথক পৃথক ভাবে ভারতীয় হাইকমশিনার শ্রী সঞ্জিব কুমার ভাটির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

উপজেলা চেয়ারমান ফকরুল ইসলাম বলেন, ভারত-বাংলাদেশ বানিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের অভ্যন্তরিন রাজশাহীর চারঘাট এবং ভারতের মুর্শীদাবাদ জেলার জলঙ্গী থানার সাগড়পাড় বরাবর একটি নদী বন্দর স্থাপনের লক্ষ্যে নদী এলাকা পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইকমশিনার শ্রী সঞ্জিব কুমার ভাটি। এ সময় তিনি চারঘাট তথা বাংলাদেশের মাটি ও মানুষের ভুয়সী প্রশংসা করেন। এ ছাড়া এখান দিয়ে দ্রæত নদী বন্দর করার পরিকল্পনা ৬০ ভাগ এগিয়েছে বলে মন্তব্য করেন। তাছাড়া এ বানিজ্য বন্দর হলে দুদেশের মানুষের বানিজ্য আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news