IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগান ক্রিকেটের উন্নয়নের ঘোষণা তালেবানের

আফগান ক্রিকেটের উন্নয়নের ঘোষণা তালেবানের

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান অভ্যুত্থানের কারণে আফগানিস্তান ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে, তা উড়িয়ে দিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন।

তালেবান মুখপাত্র সুহাইল শাহীন উর্দু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তালেবানরাই তো আফগানিস্তানে ক্রিকেট এনেছে। এখন তারা ক্ষমতায় গেলে ক্রিকেট খেলা অব্যাহত থাকবে এবং ক্রিকেটের উন্নয়নে কাজ করা হবে।

সুহাইল শাহীন বলেছেন, আফগান ক্রিকেট টিমের খেলা অব্যাহত থাকবে। ক্রিকেটের উন্নতি সাধনে আমরা অতীতের মতো কাজ করব। যে সময় আমরা ক্ষমতায় ছিলাম, তখন আফগান ক্রিকেট তো আমরাই সারাবিশ্বে চিনিয়েছি।

তালেবান এই মুখপাত্র নিজের ক্রিকেট খেলা দেখার স্মৃতিচারণ করে বলেন, আমার মনে পড়ে, আমি আর মোল্লা আব্দুস সালাম জায়ীফ ভাই তালেবান শাসনামলে আমাদের খেলা দেখতে পাকিস্তান সফর করেছিলাম। ইসলামাবাদে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের খেলা ছিল। সরাসরি খেলা দেখার অভিজ্ঞতাই অন্যরকম। আমাদের আফগান খেলোয়াড়রা সেই সময় ম্যাচ জিততে অনেক চেষ্টা করেছে। সেই ম্যাচে পাকিস্তান খুব কম ব্যবধানে জিতেছে।

প্রসঙ্গত, তালেবান অভ্যুত্থানে শঙ্কিত আফগান তারকা ক্রিকেটার রশিদ খান এক টুইট বার্তায় বলেছেন, আমার দেশ সংকটের শিকার, আমাদের যেন বিশ্ববাসী এ অবস্থায় ছেড়ে না দেয়।

রশিদ খানের এমন টুইটের পরই অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়।

তবে আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিকমত হাসান উর্দু নিউজকে বলেছেন, আফগানিস্তান ক্রিকেট দল আগামী মাসে পাকিস্তানের সঙ্গে শ্রীলংকায় সিরিজ খেলতে সফর করবে। আমরা আশা করছি এ সফরটি নিয়ে কোনো সমস্যা হবে না।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা উর্দু নিউজকে বলেছেন, আফগানিস্তানের ক্রিকেটকে যারা ভালোবাসে তারা তালেবানদের ক্ষমতায় আসা নিয়ে দুশ্চিন্তা করে না। কারণ সবাই জানে, তালেবান ক্রিকেটপ্রেমী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31