IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> ব্যানার অপসারণ নিয়ে দ্বন্দ্বে পুলিশসহ গুলিবিদ্ধ ৭

ব্যানার অপসারণ নিয়ে দ্বন্দ্বে পুলিশসহ গুলিবিদ্ধ ৭

ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ব্যানার অপসারণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে আনসার-পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ওসি ও প্যানেল মেয়রসহ ৭ জন গুলিবিদ্ধ এবং লাঠিচার্জে আরও ৩০ জন আহত হয়েছে।

এ রিপোর্ট (বুধবার দিবাগত রাত ১.৫০ মিনিট) লেখা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে আওযামী লীগের নেতাকর্মীর্রা। এ কারণে দুই পান্তে বহু যানবাহন আটকা পড়েছে। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বাবুকে আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধরা হচ্ছেন, কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম, কনস্টেবল আবুল কালাম ও মো. শরীফুল এবং প্যানেলে মেয়র ২ রফিকুল ইসলাম খোকনসহ ৭ জন।

আনসার কমান্ডার আম্মান হোসেন জানান, বুধবার সন্ধ্যায় বিসিসি থেকে শোক দিবসের ব্যানার অপসারণ করতে বিসিসি থেকে দুই দফা লোক আসে। সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকেও তারা ব্যানার অপসারণ করতে চাইলে ইউএনও স্যার বাধা দেন।

এ সময় বিসিসি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্যারকে অবরুদ্ধ করলে স্যার গুলি চালানোর অনুমতি দেন। ওই সময় গুলি চালালে তারাও পাল্টা হামলা চালায়। গুলিতে ওসি ও পুলিশ এবং প্যানেল মেয়র আহত হন।

ইউএনও মুনিবুর রহমান বলেন, উপজেলা পরিষদ কার্যালয়ের শোক দিবস উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের ব্যানার-পোস্টার লাগানো ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ছিঁড়তে আসে। ছাত্রলীগের নেতাকর্মীদের বৃহস্পতিবার সকালে এগুলো সরানোর অনুরোধ করেন। এরপর তারা গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আমার বাসায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

রাত সাড়ে ১০টা এবং ১১টায় দুই দফায় তারা হামলা চালায়। পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। এরপর পুলিশ এসে একজনকে আটক এবং লাঠিচার্জ করলে তারা সটকে পড়ে। পারবর্তীতে জোটবদ্ধ হয়ে আবার হামলা চালায়।

এদিকে এর প্রতিবাদে বরিশাল-ঢাকা মহাসড়কের অবরোধ করেছে নেতাকর্মীরা। তারা এর বিচার দাবি করেন। এতে করে দুই প্রান্তে বিভিন্ন স্থান থেকে আগত যানবাহন আটকা পড়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তার বাসভবন এলাকায় ব্যানার খুলতে আসে কিছু লোক। কিন্তু সংরক্ষিত এলাকা হওয়ায় রাতের বেলা ব্যানার খুলতে নিষেধ করেন।

সে সময় ওই সকল লোকদের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। এমনকি তারা নিষেধ অমান্য করে ইউএনও’র বাসভবনে প্রবেশ করতে চাইলে বাধা দেন। এসময় আনসার বাহিনী গুলি ছোড়ে। পরে খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের দিকে কিছু লোক এগিয়ে গেলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এসময় একাধিক পুলিশ সদস্য আহত হয়। এছাড়া ইউএনও দাবি করেছেন তার বাসভবনে দায়িত্বরত কয়েকজন আনসার সদস্যও আহত হয়েছে।

প্রসঙ্গত পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জেলা আ্ওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামিমের সাথে দ্বন্দ্ব রয়েছে সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর সাথে।

সে দ্বন্দ্ব প্রকাশ পায় সম্প্রতি সিটি কর্পোরেশনের ৬ মেয়র মন্ত্রীর অনুদানের চাল বিতরণ করেন। এতে ক্ষুব্ধ হন মেয়র। এরপর ওই ৬ কাউন্সিলরের কার্যালয় থেকে বিসিসি’র কর্মচারিদের তুলে আনা হয়। ঘটনার সত্যতা স্বিকার করে ওই ছয় কাউন্সিলর। ওই দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31