ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০০৪ সালে সেই ভয়াল বিভীষিকাময় জঘণ্যতম গ্রেনেড হামলার শিকার হয়ে যারা শাহাদত বরন করেছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
শনিবার সকাল সাড়ে ৭ টায় এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমীত রাখা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, সদস্য জয়নাল আবেদীন, বড়-বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস.এম. এনামুল হক, সদস্য ও দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারীক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্ট, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম বাবু প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ২১ আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।


