IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে শিশুকে মারধর করে হত্যার হুমকি

মোহনপুরে শিশুকে মারধর করে হত্যার হুমকি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলার মোহনপুর উপজেলার নাকইল গ্রামে এক শিশুকে মারধর করে হত্যার হুমকি দেওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রশিদের ছেলে তরিকুল ইসলাম রাজ (০৮) কে নিজ এলকায় একা পেয়ে এই ঘটনা ঘটায় উজ্জল হোসেন ও তাঁর স্ত্রী হাসিনা বেগম।

শিশুটির মা তানজিমা বেগম বলেন, আমার ছেলেকে তারা এলোপাথারিভাবে মারধর করে হত্যার হুমকি দেওয়ায় আমার ছেলেকে নিয়ে আমরা দ্রুত মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ এর কাছে বিস্তারিত বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করি। আমি এর সুষ্ঠ বিচার চাই যেন কোন মাকে সন্তানের জন্যে কান্না করতে না হয়।

আহত শিশু তারিকুল ইসলাম রাজ বলে, তাদের মারধরের পর আমি বাম কানে ঠিক মত শুনতে পারচ্ছিনা। আমি প্রতিবেশি হিন্দু ভাইদের সাথে চলাফেরা করি বলে তারা আমাকে সব সময় ভয় দেখায় আজ আমাকে তারা প্রচন্ড মারধর করে হত্যার হুমকি দিয়েছে। ভয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা।

এবিষয়ে কেশরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, শিশুদের উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে বিগত দিনে আমার ওয়ার্ডের সকল বাসিন্দাদের জানানো হয়েছে কোন শিশুকে নির্যাতন করা যাবেনা। তারপরেও উজ্জল ও তার স্ত্রী হাসিনা আজ শিশু নির্যাতন করে শিশুটির অঙ্গহানির চেষ্ঠা চালিয়েছে, আমি আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ জানান, শিশু নির্যাতন করে তাদের কমলমতি মনোভাব নষ্ঠ করা যাবেনা। শিশু রাজের মারধরের অভিযোগ বিষয়টি আমি অবগত হওয়ার পর বিষয়টির তদন্ত করার জন্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news