ধূমকেতু প্রতিবেদক : কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) এর উদ্যোগে বুধবার বিকাল ০৫ টা ২০ মিনিটে সংস্থার নিজ কার্যালয় লক্ষীপুর ভাটাপাড়া কামাল খা মোড় রাজশাহীতে দরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সহযোগীতায় মার্কেন্টাইল ব্যাংক রাজশাহী।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।
বিশেষ অতিথি ছিলেন,রাজশাহী সিটি কর্পোরেশনের ৩, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহী মার্কেন্টাইল ব্যাংক হেড অফ দ্যা ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মাতিন, রাজশাহী মার্কেন্টাইল ব্যাংক হেড অফ দ্যা ব্রাঞ্চের নয়া ভাইস প্রেসিডেন্ট আলতামাস আল মাসুদ জামালী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা।
সভাপতিত্ব করেন, সংস্থার সাধারণ সম্পাদক সালমান আরিফ।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সহ সাধারণ সম্পাদক রতন আলী ও সেছ্ছাসেবীসহ আরো অনেকে।


