IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> অপরূপ সবুজের সমারোহ নন্দীগ্রামের মাঠে

অপরূপ সবুজের সমারোহ নন্দীগ্রামের মাঠে

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে আমন ধানের জমির দিকে তাকালেই এখন দেখা যায় অপরূপ সবুজের সমারোহ। নন্দীগ্রামে এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় ২০ হাজার ২শ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪ হাজার ১৪ মেট্রিটন ধান।

সরেজমিনে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা এখন আমন ধানের ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত রয়েছে। তারা এখন জমির আগাছা পরিষ্কার করছে। জমিতে বিভিন্ন ধরনের সার ও কীটনাশক প্রয়োগ করছে। এ উপজেলার কৃষকরা বি-ধান ৪৯, ৩৪, ৭১, বিনা-৭, ১৭, ৫১ ও কাটারিভোগ জাতের ধান চাষ করেছেন।

উপজেলার হাটলাল গ্রামের কৃষক হাবিব মাষ্টার জানান, আমি ২৫ বিঘা জমিতে আমন ধানের চাষাবাদ করি। এবার ধান খুব ভালো হয়েছে। এখন জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে আমন ধানের বাম্পার ফলন আশা করা যায়।

পেং দাসপাড়ার কৃষক তাপস কুমার বলেন, আমন মৌসুমে আমরা বেশি ভাগ জমিতে ৪৯ ও ৩৪ ধানের চাষবাদ করেছি। অনেকে বিনা-৭ ও ৫১ ধানের চাষ করেছে। তবে সব জাতের ধানের গাছই ভালো দেখা যাচ্ছে। আশা করচ্ছি আমন ধানের ভালো ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবুর সাথে কথা বললে তিনি জানান, এ উপজেলার কৃষকেরা ধান চাষে বেশ পারদর্শী। আশা করি বিগত বছরের মত এবারও আমন ধানের বাম্পার ফলন হবে। সে লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031