ধূমকেতু প্রতিবেদক, পাবনা : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সারে ১১ টায় সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস ছাত্তার মিলনায়োতনে এই সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা।
প্রধান বক্তা ছিলেন, দলের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দীন।
এসময় কেন্দ্রীয় যুবলীগের নেত্রীবৃন্দ, জেলা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রীত অতিথিদের সাথে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন দলের নেতাকর্মীরা।
পরে সভাকক্ষে আলোচনা সভার পূর্বে মহান মুক্তিযুদ্ধে শহীদ, ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদ ও দলের জন্য যারা প্রাণ দিয়েছেন সকলে প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। পরে দলের আমন্ত্রীত অতিথি কেন্দ্রীয় নেতাদের ফুলের শুভেচ্ছা দেয়া হয়।
দিনব্যাপী এই বর্ধিত সভা পরিচালনা করনে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক। জেলা ও উপজেলার থেকে দলের দায়িত্বরত প্রায় ৫ হাজার নেতাকর্মী এই বর্ধিত সভায় অংশ গ্রহণ করেন। বিকেল ৪ টা পর্যন্ত চলে আলোচনা সভা।
প্রথম পর্বের আলোচনা সভা শেষে বিকেলে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দলের উপ দপ্তর সম্পাদক দেরোয়ার হোসেন শাহাজাহান, সহ সম্পাদক আবু রায়হান রুবেল, মনিরেুজ্জান পিন্টু, কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুন, আসিফ সামস রঞ্জন, শাহিনুর রশিদ সোহেল, কামরুল হাসান, আলহাজ হুসাইন জয়, ফারহান ফাইম প্রমুখ।


