IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট
Home >> রাজশাহী >> রায়ঘাটি ইউপির মনোনয়নবঞ্চিত আ.লীগ নেতার সংবাদ সম্মেলন

রায়ঘাটি ইউপির মনোনয়নবঞ্চিত আ.লীগ নেতার সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মনোনয়নবঞ্চিত এক নেতা।

রোববার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ব্যাপারে দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে সুরঞ্জিত কুমার সরকার নামের এই নেতা কান্নায় ভেঙে পড়েন। সুরঞ্জিত বর্তমানে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য। গতবার নির্বাচনে তিনি রায়ঘাটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন।

কিন্তু তাঁর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি খলিলুর রহমান। নির্বাচনে খলিলুরই জেতেন। এবার খলিলুরের ছেলে বাবলু হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ তিনি আওয়ামী লীগের কোন পদ-পদবিতেই নেই।

সংবাদ সম্মেলনে সুরঞ্জিত কুমার সরকার অভিযোগ করেন, গতবার স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় তিনি পরাজিত হন। এবারও নির্যাতিত নেতা হিসেবে তিনি জনপ্রিয়তার শীর্ষে থাকলেও কৌশলে মনোনয়ন এনে দেওয়া হয়েছে চেয়ারম্যান খলিলুরের ২৫ বছরের ছেলে বাবলু হোসেনকে।

সুরঞ্জিত বলেন, ‘যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁকে এলাকার কেউ চেনে না। টাকা বা অন্য কোনকিছুর বিনিময়ে কেন্দ্র থেকে তাঁকে কৌশলে মনোনয়ন এনে দেওয়া হয়েছে। আমি নেত্রীর কাছে আবেদন জানাই, তিনি একটা তদন্তের ব্যবস্থা করুন। মাঠজরিপ করুন, কার জনপ্রিয়তা বেশি। আমার জনপ্রিয়তা বেশি হলে যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।’

কান্নায় ভেঙে পড়ে সুরঞ্জিত সরকার বলেন, ‘আওয়ামী লীগ করার কারণে ২০০৫ সালে ২২ দিন, ওয়ান-ইলেভেনের সময় ১৪ দিন কারাভোগ করেছি। ২০১৪ সালের নির্বাচনের পর নাশকতার প্রতিরোধ করায় বিএনপি-জামায়াতের হামলার শিকার হই। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মনোনয়নের সুপারিশের তালিকায় আমার নাম পাঁচ নম্বরে লেখা হয়। আর কোন পদে না থাকা বাবলু হোসেনের নাম লেখা হয় তালিকার এক নম্বরে।’

এর আগে শনিবার সুরঞ্জিত কুমার সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে একটি লিখিত আবেদন দিয়েছেন। এ ছাড়া সুরঞ্জিতকে মনোনয়ন না দিয়ে বাবলুকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সেদিন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31