IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’
Home >> রাজশাহী >> রাজশাহীতে বস্তি উন্নয়ন বিষয়ক কর্মশালা

রাজশাহীতে বস্তি উন্নয়ন বিষয়ক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে তৃতীয় ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাবঃ এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল ম্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সভাপতি ও রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান কামরু।

এসময় উপস্থিত ছিলেন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা ড. হামিদুল ইসলাম, কারিতাস রাজশাহী অঞ্চলের প্রোগ্রাম অফিসার দীপক এক্কা, আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেরটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

কারিতাসের স্বেচ্ছাসেবকগণ রাজশাহী কোর্ট ষ্টেশন হতে বিলসিমলা পর্যন্ত বস্তি এলাকার বিভিন্ন সমস্যা গত দুই ডায়লগ কর্মশালায় তুলে ধরেন। সেইসব সমস্যাগুলো নিয়ে সবাই আলোচনা করেন এবং সদস্যাগুলো মার্কিং এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি বিষয় মনোনীত করা হয়।

তিনটি বিষয় হলো জলাবদ্ধতা, নিরাপদ পানি ও অস্বাস্থকর ল্যাট্রিন। এই তিনটি বিষয়ে প্রকপ্লের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

এছাড়াও বস্তিবাসীর উন্নয়নে আরও কোন গুরুত্বপূর্ণ সমস্যা থাকলে উপস্থাপনের জন্য স্বেচ্ছাসেবকদের পরামর্শ প্রদান করা হয়। কোর কমিটির প্রধান ও সভার সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31