IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> বিনোদন >> মাদক মামলায় আবারও গ্রেপ্তার হতে পারেন অনন্যা

মাদক মামলায় আবারও গ্রেপ্তার হতে পারেন অনন্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে আবারও ডেকে পাঠাল জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো (এনসিবি)। মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় এই নিয়ে অভিনেত্রীকে তৃতীয়বার তলব করা হল। সেই সঙ্গে জোরাল হচ্ছে তাকে গ্রেপ্তারের জল্পনাও।

মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ান খানের সঙ্গে অভিনেত্রীর একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের সূত্রে বৃহস্পতিবার প্রথম এনসিবি ডেকে পাঠায় অনন্যাকে। তার আগে অবশ্য অনন্যার বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে একটি ল্যাপটপ এবং দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়।

পরে বৃহস্পতিবার অনন্যাকে এনসিবি-র দফতরে টানা ২ ঘণ্টা জেরা করা হয়। তার পরের দিন, শুক্রবারও অভিনেত্রীকে ৪ ঘণ্টা জেরা করেন মাদক মামলার তদন্তকারীরা। অনন্যা যে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা-ও প্রকাশ্যে আসে এনসিবি-র হাতে আসা হোয়াটসঅ্যাপ বার্তা।

অনন্যা যদিও বিষয়টি ঠাট্টা বলে এড়িয়ে গিয়েছেন। এমনকি এ-ও বলেছেন গাঁজা যে মাদক, তা তার জানা ছিল না। তবে মুখে যা-ই বলুন অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর ছিল, মাদক মামলায় যে তাকে আবারও ডাকা হবে, তা আগেই বুঝেছিলেন অনন্যা। এমনকি তার জন্য নিজের সমস্ত শ্যুটিংয়ের কাজও বেশ কয়েক দিন পিছিয়ে দিয়েছিলেন। সোমবার অভিনেত্রীর আশঙ্কা সত্যি হল। অনন্যাকে সোমবার ফের মুম্বইয়ে এনসিবি-র দপ্তরে অনন্যাকে ডেকে পাঠানো হয়েছে।

তবে অভিনেত্রীকে কী বিষয়ে জেরা করা হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31