IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ
Home >> টপ নিউজ >> বিনোদন >> পরিবারকে রক্ষা করতে জানি

পরিবারকে রক্ষা করতে জানি

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিবারকে প্রাণ দিয়ে আগলে রাখতে জানেন বলিউড বাদশা শাহরুখ খান। পরিবারের কারো চোখে পানি আনা ব্যক্তিকে ছাড়বেন না বলেও হুমকি দিয়েছেন এই পাঠান কিং খান। ছেলের জামিনের খুশির মধ্যেই ভাইরাল হয় তার এমন হুঙ্কার দেয়া পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও।

ঘটনার সূত্রপাত রাজনৈতিক নেতা অমর সিং-কে নিয়ে করা একটি মন্তব্যকে ঘিরে। মজার ছলে কিং খান বলেছিলেন, অমর সিংয়ের চোখে তিনি শয়তানের ছায়া দেখতে পান। আর এতেই বেজায় ক্ষেপেছিলেন অমর সিংয়ের সমর্থকরা। ভিড় জমিয়েছিলেন মন্নতের বাইরেও।

তখনই কিং খান সবার উদ্দেশ্যে বলেন, ‘আমার ক্ষতি করবেন বলে যদি ভয় দেখান, আমি ভয় পাবো। কারণ আমি মরে গেলে আমার সন্তানদের কে দেখবে? কিন্তু আমার সন্তানদের ভয় দেখানোর চেষ্টা করলে চুপ করে বসে থাকব না। এটা এক পাঠান-এর ওয়াদা।’

তিনি আরো বলেন, ‘আমার ছোট্ট মেয়েটা ভয়ে কাঁদছিল। এটা আমি একদম মেনে নিতে পারছি না। আমি পাঠান, আর পরিবারকে নিয়ে ভীষণ ভীষণ প্রোটেক্টিভ।’

এদিকে, গত ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল প্রমোদতরী থেকে আটক হয়েছিলেন আরিয়ান খান। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ৩ তারিখ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিকবার জামিনের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার জামিন মঞ্জুর হয় আরিয়ানের।

তাই এখন সময়ের অপেক্ষা মাত্র, জামিনের আদেশনামা জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছলেই মন্নতে ফিরবেন বাদশাপুত্র। সূত্র: এই সময়

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31