IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাজশাহীতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন

রাজশাহীতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন

ধূমকেতু প্রতিবেদক : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী সরকারী কলেজ প্রাঙ্গনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।

মহানগরীর বিভিন্ন পেশার মানুষকে সাথে নিয়ে রংবেরঙের বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ এর উদ্বোধন করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

উদ্বোধনী শেষে প্রধান অতিথি ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার প্রদান করেন। পরবর্তীতে তিনি রাজশাহী কলেজ অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন, রশীদুল হাসান পিপিএম উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদস্য সচিব কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন কেন্দ্রীয় কমিটি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “স্বপ্নের সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ হিসেবে গড়ে তুলতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় জন প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, “রাজশাহী মহানগরবাসী নিরাপদ থাকবে আমরা আপনাদের নিরাপত্তা দিবো” রাজশাহী মহানগর এলাকাকে কিশোর অপরাধ, ইভটিজিং, টিকটক/লাইকি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও তিনি রাজশাহী মহানগরবাসীকে সাথে নিয়ে মহানগরীকে মাদকমুক্ত করার শপথ গ্রহণ করেন।

পরবর্তীতে প্রধান অতিথি কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও তরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি বিভাগের সেরা কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, মুহাম্মদ মাসুদ হোসেন অতিরিক্ত পরিচালক এনএসআই, প্রফেসর হাসিবুল আলম প্রধান, সভাপতি, আইন বিভাগ রাঃ বিঃ, প্রফেসর আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, প্রফেসর হবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ ।

আরও বক্তব্য রাখেন, ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা জনাব মীর ইকবাল, সহ সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ, তপন কুমার সেন, ট্রাষ্টি, হিন্দু কল্যাণ ট্রাষ্ট, বৃহত্তর রাজশাহী, ডঃ আব্দুল মান্নান, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর ইউনিট, কমান্ডার ও সভাপতি, কমিউনিটি পুলিশিং মতিহার থানা, আলোক কুমার দাস, সভাপতি, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ, আজিজুল আলম বন্টু, সভাপতি কমিউনিটি পুলিশিং, রাজপাড়া থানা ও শ্যামল কুমার ঘোষ, সেক্রেটারী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31