IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বারনই নদীতে অভিযান, তিন অবৈধ সুতিজাল উচ্ছেদ

বারনই নদীতে অভিযান, তিন অবৈধ সুতিজাল উচ্ছেদ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আবারো অবৈধ সুতিজাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বারনই নদীর মোহনগঞ্জ, হাসনিপুর এবং আচিনঘাট এলাকায় নদীতে অবৈধ ভাবে সুতিজাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে আসছিল নয়ন হালদার সহ আরো দুইজন ব্যক্তি।

মঙ্গলবার সকালে বারনই নদীর তিনটি স্থানে উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান উপস্থিত ছিলেন। অভিযানে সুতিজাল উচ্ছেদ করে তা ঘটনাস্থলে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। বারনই নদীতে পানির স্বাভাবিক গতি প্রবাহ বন্ধ করে জোরপূর্বক সুতিজাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার শুরু করে আসছিল তারা। মৎস্য আইন অমান্য করে সকল প্রকার মাছ শিকার করে আসছিলেন সুতিজালের মালিকরা।

নদীতে সুতিজাল দিয়ে মাছ শিকারের ফলে কৃত্রিম ভাবে নদীতে স্রোতের সৃষ্টি করা হয়। এর কারনে সুতিজালের এক পাশে পানির উচ্চতা বৃদ্ধি পায়। ফলে ওই এলাকার জমিতে ফসলের চাষাবাদ ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা। সুতিজালের কারনে ওই নদী দিয়ে কোন মাছ বের হওয়ার সুযোগ পেত না। যে সকল মাছ নদীতে চলাচল করে তা ওই সুতিজালের মধ্যে দিয়েই যেতে হতো। সুতিজালের ভিতরে কোন মাছ প্রবেশ করলে সে আর বের হওয়ার সুযোগ পেত না। উচ্ছেদকালে এনএটিপি সম্প্রসারণ প্রতিনিধি মাহমুদুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল গাফ্ফার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম জানান, নদীতে অবৈধ ভাবে সুতিজাল দিয়ে মাছ শিকার করা যাবে না। এটি আইনগ দন্ডনীয় অপরাধ। নদীতে যারাই সুতিজাল দিয়ে মাছ শিকারের চেষ্টা করুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতিজাল উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য এর আগে মুন্টু হালদারের সুতিজাল উচ্ছেদ করে পুড়িয়ে ফেলা হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news