IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানে নিষিদ্ধ হলো বিদেশি মুদ্রার ব্যবহার

আফগানে নিষিদ্ধ হলো বিদেশি মুদ্রার ব্যবহার

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে বিদেশি মুদ্রার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান সরকার। দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এ ঘোষণা এলো। বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

গতকাল মঙ্গলবার কাবুলে আফগানিস্তানের বৃহত্তম সামরিক হাসপাতালে বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পরই আকিস্মকভাবে এ ঘোষণা দিয়েছে তালেবান সরকার।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘ইসলামিক আমিরাত সব নাগরিক- দোকানী, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে জানাচ্ছে যে, আপনারা আফগানি (আফগানিস্তানের মুদ্রা) দিয়ে লেনদেন করুন এবং বিদেশি মুদ্রা ব্যবহার থেকে দৃঢ়ভাবে বিরত থাকুন।’

বিবৃতিতে তিনি বলেন, ‘যদি কেউ এ আইন লঙ্ঘন করেন তাহলে তাকে কঠোর পদক্ষেপ মোকাবেলা করতে হবে।’

আফগানিস্তানের বাজারগুলোয় মার্কিন মুদ্রার অহরহ ব্যবহার লক্ষ্য করা যায়। এ ছাড়া সীমান্ত এলাকাগুলোতে বিদেশি মুদ্রা ব্যবহারের প্রচলন রয়েছে। বিশেষ করে পাকিস্তান সীমান্তে দেশটির মুদ্রার ব্যবহার লক্ষ্য করা যায়।
যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট কাবুলে ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট লেগে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31