ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগামরায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমীত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মটর, বকুল খরাদী, জয়নাল আবেদীন, চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বারী, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানার বেগম।
আরও উপস্থিত ছিলেন, পৌর মহিলা লীগের সভাপতি, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি, আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখ।
আলোচনা শেষে জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির নির্দেশনায় জাতীয় চার নেতার অন্যতম মহান মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


