IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ
Home >> জাতীয় >> টপ নিউজ >> পরিবহন ইস্যু, ভাড়া নিয়ে সিদ্ধান্ত রোববার

পরিবহন ইস্যু, ভাড়া নিয়ে সিদ্ধান্ত রোববার

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গতকালের সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়।

মালিক-শ্রমিকদের সংগঠনগুলোর দাবি, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়াতে হবে।

এ বিষয়ে বৃহস্পতিবারই সরকারের কাছে প্রস্তাব দেয় সংগঠনগুলো। গতকালই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে (বিআরটিএ) পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকের কথা থাকলেও তা পিছিয়ে। ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠক ডাকা হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ভাড়া বাড়াতে মালিকদের কাছ থেকে আবেদন পেয়েছেন তারা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে বাসের ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ক কমিটির সবাই থাকবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে আজ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ৭ নভেম্বর রোববার বিআরটিএ’র ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

এসময় জনগণের দুর্ভোগ ও পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

গত বুধবার (৩ নভেম্বর) জ্বালানি তেলের দাম প্রতি লিটার ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার রাত ১২টা থেকেই বাড়তি এই দাম কার্যকর হয়।

এর প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন জেলার পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন।

ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার সকাল থেকেই যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে ভর্তি ও চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েছেন বিপাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31