IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বাঘায় জাতীয় সমবায় দিবস উদযাপন

বাঘায় জাতীয় সমবায় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিতে সভার মাধ্যমে এ দিবস টি পালন করা হয়।

সকাল ১১ টায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আব্দুল মকিম, নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও পল্লী উন্নয়ন স্বর্ণ পদক প্রাপ্ত “আশার আলো সংগঠনের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, পল্লী চিকিৎসক ও সমবায় সমিতির সভাপতি আব্দুল লতিব মিঞা, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উত্তর গাওপাড়া সমবায় সমিতির সভাপতি লিটন ভুইয়া, ভারটেক্স সমবায় সমিতির সভাপতি রেজাউল হক প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, অর্থ নৈতিক মুক্তি ও দারিদ্র বিমোচনের লক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সমিতি কার্যক্রম চালু করেন। এই সমিতির মাধ্যমে অসংখ্য বেকার যুবক এখন সাবলম্বী।

তিনি বলেন, সমবায়ের মাধ্যমে কাজ করলে যে কোন কাজে সফলতা অর্জন করা সম্ভব। বিশেষ করে গ্রামীন জীবনে উন্নয়ন করতে হলে সমবায়ের কোন বিকল্প নেই। তাঁর মতে, সমবায়ের শেয়ার এবং সঞ্চয় মুলধন হিসাবে মুনাফা লাভের মাধ্যমে টেকশয় উন্নয়ন করা সম্ভব।

সমবায় অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন নামে বাঘা উপজেলায় প্রায় ২৫০ টি সমিতি রয়েছে। এ সমস্ত সমিতি ক্ষুদ্র-ক্ষুদ্র সঞ্চয় একত্রিকরণ করে জলাশয়ে মাছ চাষ থেকে শুরু করে হাসমুরগী ও গবাদি পশু পালনসহ নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। এ ছাড়াও সরকারি অনুদানের মাধ্যমে ইতোমধ্যে অনেক গুলো সমিতি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, সমবায় উপকার ভোগি বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশতাধিক সভাপতি ও সম্পাদক মন্ডলীসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশিল সমাজের নেত্রীবৃন্দ। সব শেষে পাঁচজন সফল সমবায়ী উদ্যোক্তার হাতে ক্রেষ্ট দিয়ে তাদেরকে সম্মানীত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news