ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে ২০৩ নং রুমে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পি.ডি.বি শ্রমিক লীগের সাবেক নেতা মিনহাজ হোসেন খোকন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
রোববার সন্ধ্যা ৭ ঘটিকায় তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন। অতঃপর ডাবলু সরকার রামেক হাসপাতালের চিকিৎসাধীন ৩২ নং ওয়ার্ডে রাজশাহী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম এর বাবা আমজাদ হোসেন ও রাজশাহী মহানগর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুন নাঈম ঝিলিক এর মামা টুটুল শেখ এর শারীরিক অসুস্থতার খোঁজ নিয়ে থাকেন।


