IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> জলবায়ু পরিবর্তন: ‘শুধু কথা দিলেই চলবে না

জলবায়ু পরিবর্তন: ‘শুধু কথা দিলেই চলবে না

ধূমকেতু নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্যকর পদক্ষেপ চেয়ে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে স্কটল্যান্ডের গ্লাসগোতে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গিয়ে স্থানীয় সময় শনিবার তারা এ বিক্ষোভ দেখান।

এই গ্লাসগোতেই বিশ্বনেতারা জলবায়ু সম্মেলন কপ-২৬-এ বসেন, যেখানে কার্বন নির্গমনে কয়েকটি দেশ একটি চুক্তিতে সম্মত হয়েছে। তবে বিশ্বের প্রধান কার্বন নির্গমনকারী দেশ চীন, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া এ চুক্তিতে সই করেনি।

এনডিটিভি অনলাইন জানায়, বিক্ষোভকারীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে জাতিসংঘকে দ্রুততর সময়ের মধ্যে একটি পদক্ষেপ নিতে হবে।

এরইমধ্যে বিশ্বের নানা দেশে জ্বীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমাতে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেয়ারও দাবি জানানো হচ্ছে।

এ পরিবর্তনে সামান্য ভূমিকা থাকলেও বাংলাদেশের মতো উপকূলীয় অঞ্চলে অবস্থিত দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। বাংলাদেশে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে।

এর আগে গ্লাসগোর পুলিশ জানিয়েছিল, তাদের প্রত্যাশা জলবায়ু পরিবর্তনবিরোধী মিছিলে ৫০ হাজারের বেশি মানুষ অংশ নেবেন। তবে বিক্ষোভকারীরা বলছেন, তাদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন এক লাখের বেশি মানুষ।

গত ৩১ সেপ্টেম্বর গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলন শুরু হয়। এ সম্মেলনের সফলতা নিয়ে নানা মহলে সমালোচনা চলছে। ইতোমধ্যে সম্মেলনটিকে ‘ব্যর্থ’ বলে বর্ণনা করেছেন সুইডিস পরিবেশবাদী আন্দোলনকারী গ্রিটা থানবুর্গ।

এদিন গ্লাসগোতে বিক্ষোভকারীরা ‘সিস্টেট পরিবর্তন করো, জলবায়ু নয়’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাতে নানা প্লেকার্ড দেখা গেছে।

মার্শাল আইল্যান্ড থেকে বিক্ষোভে অংশ নেয়া ক্যাথি জেটনিল বলেন, ‘আমাদেরকে সবচেয়ে বেশি (গ্রিনহাউস গ্যাস) নির্গমনকারীদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে।’ তিনি বলেন, ‘এ সংকট মোকাবেলায় আমরা কিছুই করিনি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31