IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহীতে হাসপাতাল ও ক্লিনিক থেকে ১৫ দালাল আটক

রাজশাহীতে হাসপাতাল ও ক্লিনিক থেকে ১৫ দালাল আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিক হতে দালালচক্রের ১৫ সদস্যকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামী হলো, শাহজাহান আলী (২৮), খাতিজা তিশা (২৫), আব্দুল হান্নান (৫০), শামসুজ্জোহা ভুট্টু (৪৫), জিম (২০), সুমন (২৫), হাদিউল ইসলাম (৩৫), নাইম হোসেন (৩২), প্রিয়া (৩৫), তাহমিনা বেগম (৩৭), আসমা (৪৫), রিতা (৩২), মুকুল হোসেন (৪০), সোহানুর রহমান (২৫) ও পলাশ (৫০)।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার তানোর থানার তেলুপাড়া ঝুমারপাড়া গ্রামের মৃত ফাইজুদ্দীন বিশ্বাসের ছেলে আব্দুল খালেক গত ৬ নভেম্বর ২০২১ সকাল ১০ টায় শ্বাসকষ্ট, মাথা ব্যাথা ও জ্বরে আক্রান্ত মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃ বিভাগে চিকিৎসার জন্য স্থানান্তর করেন। আব্দুল খালেক তার স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে বহিঃ বিভাগে গিয়ে শ্লিপ জমা দেয়। সেখানে কয়েকজন দালাল বলে যে, আপনার মেয়েকে অনেক গুলো পরীক্ষা করাতে হবে। তারপর বহিঃ বিভাগ হতে তাকে নিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে তার মেয়ের রক্ত পরীক্ষা এবং বুকের এক্স-রে করে।

কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিঃ বিভাগের চিকিৎসার শ্লিপে চিকিৎসক কোন পরীক্ষা-নিরীক্ষার কথা উল্লেখ করেন নাই। তথাপিও দালালচক্রের সদস্যরা পরীক্ষার নামে আব্দুল খালেকের নিকট থেকে ৩ হাজার ৫০ টাকা হাতিয়ে নেয় এবং রিপোর্ট প্রদানের জন্য আরো ২ হাজার টাকা দাবি করে। দাবীকৃত টাকা না দিলে খালেকের স্ত্রী ও মেয়েকে অপহরণ করে গুম করাসহ ভয়ভীতি দেখায়। সে দালাল চক্রের সদস্যদের হাতে-পায়ে ধরে কোন মতে রিপোর্ট না নিয়ে সেখান থেকে তার মেয়েকে নিয়ে ফিরে আসেন। আব্দুল খালেক তার মেয়ের চিকিৎসা শেষে রাজশাহী মহানগর ডিবি অফিসে গিয়ে মৌখিক ভাবে অভিযোগ করলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অবশেষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতেৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই নুরন্নবী হোসেন ও তার টিম সোমবার ৮ অক্টোবর ২০২১ বেলা সাড়ে ১১ টা হতে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বে-সরকারী হাসপাতাল/ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে প্রতারক, চাঁদাবাজ ও দালালচক্রের সক্রিয় ১৫ সদস্যকে গ্রেপ্তার করে। এ সংক্রান্তে আব্দুল খালেকের লিখিত এজাহারের প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news