IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বাঘায় মাদক উদ্ধার, দুই নারীসহ আটক ৫

বাঘায় মাদক উদ্ধার, দুই নারীসহ আটক ৫

ধুমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় দু’জন নারী সহ মাদক বিক্রীর অভিযোগে পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। একই সাথে নিয়মিত মামলায় ওয়ারেন্ট ভুক্ত আরও তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পুলিশ আটককৃতদের কাছ থেকে বিদেশী মদ, হিরোইন, ফেন্সিডিল, চোলাইমদ ও গাঁজা উদ্ধার করেন।

বাঘা থানা পুলিশের একটি মুখপাত্র জানান, রাজশাহীর মান্যবর পুলিশ সুপারের নির্দেশ ক্রমে গত দু’দিন থেকে বাঘায় মাদক বিক্রী ও সেবনকারিদের আলামত সহ আটক করতে ঝটিকা অভিযান শুরু করেছে পুলিশ। এ অভিযানের দ্বিতীয় দিন রাতে উপজেলার হেলালপুর এলাকা থেকে ৩১ গ্রাম হিরোইন সহ চাম্পা বেগম (৩০) কে আটক করা হয়। তার স্বীমার নাম মিটুল আলী।

এর আগে পুলিশ উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ শ’ গ্রাম গাঁজা সহ তছির ভান্ডারির ছেলে বাবুল ভান্ডারি (৫০)কে আটক করে। এর কিছুক্ষন পূর্বে গড়গড়ি ইউনিয়নের আরাজি চাঁদপুর এলাকায় আমিরুল ইসলাম (৫৮) এর বাড়িতে তল্লাশী চালিয়ে ১০ পিচ ইয়াবা-সহ তাকে আটক করে পুলিশ। ধৃত আমিরুল ইসলামের পিতার নাম গুলবাহার বলে জানা গছে।

এর আগের দিন বিকেলে উপজেলার আড়ানী পৌর এলাকার মাষ্টার পাড়ায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামের স্ত্রী কুখ্যাত মাদক বিক্রেতা পারভীন আক্তার (৪০) কে পাঁচ বোতল বিদেশী মদসহ আটক করে পুলিশ। পুলিশ জানায় ,আটককৃত পারভীনের নামে বাঘা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

অপর দিকে সন্ধ্যায় পলাশী ফতেপুর এলাকায় আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদের ভাটির সরঞ্জাম এবং ১৮৫ লিটার বাংলা মদসহ কবিরুল ইসলাম(২২) কে আটক করে। এ সময় সু-কৌশলে পালিয়ে যায় কারখানার মালিক আশরাফুল।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন আটকের সাথে সম্পৃক্ত অফিসারদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, রাজশাহী জেলার সু-যোগ্য পুলিশ সুপার এবিএম মাসুস স্যার (পিপিএম-বিপিএম বার) এর নির্দেশানায় মাদক বিক্রেতা ও সেবনকারিদের আলামত-সহ আটকের নির্দেশনায় বিশেষ অভিযান অভ্যহত রেখেছে বাঘা থানা পুলিশ।

এই অভিযানের প্রথম দিন আমরা অত্র অঞ্চলের মাদক সম্রাট রবি ভান্ডরিকে আটক করতে সক্ষম হয়। অতঃপর দ্বিতীয় দিনে দু’জন নারী সহ ৫ জন চোরাকারবারিকে আটক করি। এ ছাড়াও নিয়মিত মামলায় ওয়ারেন্ট ভুক্ত তিনজনকে আটক করা হয়। আটককৃত পাঁচ জনের নামে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news