ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পইন অনুষ্ঠিত।
সোমবার বেলা ১২ টায় উপজেলার কাকনহাট ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ রিইব এর আয়োজনে।
সভায় প্রদান অতিথি ছিলেন, কাকনহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের সককারী অধ্যাপক আরিফুল ইসলাম ও আবুল কাশেম, তথ্য অধিকারের নানা দিক সহজভাবে উপস্থাপন করেন রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর।
আরও উপস্থিত ছিলেন, রিইব-এর গবেষণা সহকারী লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য প্রমূখ।
সভায় বক্তারা ৫০ জন শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকার আইন-২০০৯ এর সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।


