IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> দুর্গাপুরে হাঁস পালনকারী উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

দুর্গাপুরে হাঁস পালনকারী উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : ‘হাঁসের খামার করি দরিদ্রতা দুর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট ইউকে এর অর্থায়নে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার তত্ত্বাবধানে হাঁস পালনকারী উপকারভোগীদের উন্নত/ আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি ব্যবস্থাপনা ব্যবহার বিষয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) রাজশাহীর দুর্গাপুরে উপজেলা অফিসার্স ক্লাবে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার চেয়ারম্যান নূরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আব্দুল কাদির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ. এন. এম. রাকিবুল ইউসুফ।

প্রোগ্রামটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ইজার হোসেন।

টেকসই জীবিকা প্রকল্প (Sustainable Livelihood project) শীর্ষক প্রকল্পের আওতায় দুর্গাপুর উপজেলার ৬ নং মাড়িয়া ইউনিয়ন ও ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের মোট ৬০ জন হতদরিদ্র উপকারভোগীদের হাঁস পালন করে উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা প্রদান, ঘর নির্মাণ, ঔষধ ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের গ্রামীণ আর্থ-সামাজিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন। উন্নত জাতের হাঁস পালনের মাধ্যমে কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় সেই বিষয় নারীদের নানান পরামর্শ প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news