IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> মোহনপুরে ইউপি নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের নির্দেশ

মোহনপুরে ইউপি নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের নির্দেশ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ২২ নভেম্বর (সোমবার) বিকাল ৩ টায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনারের এক মতবিনিময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোহনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।

বিশেষ অতিথি ছিলেন, ফরিদুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহী অঞ্চল, রাজশাহী। এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) পুলিশ সুপার, রাজশাহী। সাইফুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রাজশাহী।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম তার বক্তব্যে সকল রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং কর্মকর্তাদের বলেন, আগামী ২৮শে নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচন সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে আপনারা ভোট গ্রহণ করবেন। পাশাপাশি কোন প্রকার ভয়-ভীতি বা হুমকি-ধামকিকে ভয় না পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন। নির্বাচনের দিন দায়িত্ব পালন করতে গিয়ে বিশেষ বিশেষ মুহূর্তে কোন ধরনের প্রস্তুতি নিতে হবে এবং কি ধরনের আইন প্রয়োগ করতে হবে এ সমস্ত বিষয়েও তিনি ধারণা দেন। কোন কেন্দ্র যদি ভোট গ্রহণের দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধের নির্দেশও দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেন, নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা আপনাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করব।

সভাপতির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, আমাদের মাননীয় নির্বাচন কমিশনার স্যার আপনাদেরকে যেভাবে নির্দেশনা দিলেন তাছাড়া সকাল থেকে আপনারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। যারা এখানে আছেন ৮০% এর বেশি লোক একাধিকবার নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। কিছুদিন আগে আপনারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। কাজেই এ দায়িত্ব পালন আপনাদের কাছে নতুন কোন বিষয় নয়। আমাদের মাননীয় নির্বাচন কমিশনার স্যার চমৎকারভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। আমাদের পুলিশ সুপার আইন-শৃঙ্খলা ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আচরণ বিধিরক্ষা করার জন্য এখানে আমরা দুইজন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছি। ইউএনও তো এখানে আছেন। আপনাদের কাছে আর নতুন করে কোন কিছু বলার নেই। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেবিষয়ে আমরা সবাই একযোগে কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন, আগামী ২৮শে নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সকল রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news