IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহীতে ট্রাফিক সার্জেন্টদের জন্য বডি ওর্ন ক্যামেরা চালু

রাজশাহীতে ট্রাফিক সার্জেন্টদের জন্য বডি ওর্ন ক্যামেরা চালু

ধূমকেতু প্রতিবেদক : ঢাকা-সিলেট এবং চট্টগ্রামের পর এবার রাজশাহীতে প্রথমবারের মতো ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরা চালু করলো রাজশাহী মহানগর পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরার উদ্বোধন করেন প্রধান অতিথি, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন, প্রথমবারের মতো ট্রাফিক বিভাগকে ৮০ টি ক্যামেরা দিয়ে এই কাজ শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে থানা-ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ হিসেবে গড়ে তুলতে মাননীয় আইজিপি মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নতদেশের পুলিশের মতো এই বডি ওর্ন ক্যামেরা সংযোজনের মধ্যে দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে আরএমপি আর এক ধাপ এগিয়ে গেল। এর ফলস্বরূপ পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে সেই সাথে পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তে সহায়তা করবে এই ক্যামেরা। এই বডি ওর্ন ক্যামেরাতে দুর্ঘটনা, আইনশৃঙ্খলাসহ আশপাশের সব দৃশ্য ধারণ করা থাকে, পুলিশের পাশাপাশি এর সুফল পাবে সাধারণ জনগণও।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা বলেন, প্রতিটি ক্যামেরা ৪০ মেগা পিক্সেল একবার চার্জ দিয়ে ১২ ঘন্টার অধিক সময় Full HD ভিডিও রেকর্ডিং করা যাবে। ৩৬০ ডিগ্রী ঘুরানো যাবে, ওয়াইফাই ৩জি, ৪জি ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

আরএমপিতে কর্মরত সার্জেন্ট তৌহিদুল ইসলাম জানান, ঢাকাতে বডি ওর্ন ক্যামেরা নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। অনেক সময় গাড়ির কাগজপত্র চাইলে, মামলা করতে গেলে চালকেরা কর্মরত পুলিশের সাথে খারাপ ব্যবহার এবং অনেক সময় অনৈতিক লেনদেনের অভিযোগ করেন। বডি ওর্ন ক্যামেরা থাকলে বিষয়টি স্পষ্ট করার সুযোগ থাকবে। পরবর্তীতে কেউ কিছু অস্বীকার করতে পারে না। যার ফলে অনেক ঝামেলা কমে আসবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, পুলিশ কমিশনার আরএমপিতে যোগদানের পর থেকে প্রযুক্তিনির্ভর বেশ কিছু কাজ করেছেন। পৃথক সাইবার ক্রাইম ইউনিট গঠন, নগরজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করে অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টার এর মাধ্যমে তা নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ তৈরী, ডিজিটাল সেবা ও তথ্য আদান-প্রদানে হ্যালো আরএমপি অ্যাপ তৈরী। তাঁর এই প্রযুক্তিগত কার্যক্রমের ধারবাহিকতায় এবার ট্রাফিক বিভাগে বডি ওর্ন ক্যামেরা চালু করলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news