IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> প্রবাস >> বৈঠকে বসছেন মমতা-মোদী

বৈঠকে বসছেন মমতা-মোদী

ধূমকেতু নিউজ ডেস্ক : ত্রিপুরায় সংঘাত আর সীমান্তরক্ষী বাহিনীর এখতিয়ার বাড়াতে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দল তৃণমূল কংগ্রেসের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার বিকাল ৫টায় দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে হবে এই বৈঠক।

মমতা বলেছেন, দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকে বিএসএফের এখতিয়ার বৃদ্ধির পাশাপাশি ত্রিপুরায় সহিংসতা সংক্রান্ত বিষয়গুলো তুলবেন তিনি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রালয় সম্প্রতি পশ্চিমবঙ্গসহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিএসএফের এখতিয়ার বাড়ানোর আদেশ জারি করেছে। এই পদক্ষেপটি মমতার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক মতপাথ্যর্কের জন্ম দিয়েছে।

আর ত্রিপুরায় সহিংসতার বিষয়ে রাজ্যের তৃণমূলের সাংসদদের দেখা না দেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সমালোচনাও করেছেন মমতা।

“আমার সাংসদরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। তিনি (অমিত শাহ) বিজেপির হতে পারেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে আছেন। আমার সাংসদরা সকাল থেকে তার অফিসের সামনে বসে আছেন, কিন্তু সৌজন্য নেই। কেউ তাদের সাথে কথা বলেনি, তাদের একটি অ্যাপয়েন্টমেন্ট দেয়নি।”

তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী ২৫ নভেম্বর পর্যন্ত দিল্লিতে থাকবেন। তার তিন দিনের সফরে দলের জাতীয় ও আঞ্চলিক নেতাদের সঙ্গেও কথা বলবেন মমতা।

এদিকে মমতার দিল্লি সফরের মধ্যেই মঙ্গলবার তিন জন যোগ দিয়েছেন তৃণমূলে। এদের মধ্যে মধ্যে দুজনই কংগ্রেস নেতা। তারা হলন কীর্তি আজাদ ও অশোক তানওয়ার। পাশাপাশি একসময় নীতীশ কুমারের বিশ্বস্ত পবন বর্মাও মমতার হাত ধরে যোগ দিয়েছেন তৃণমূলে।

জুলাইয়ের পর এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দিল্লি সফর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31