IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> লিড নিউজ >> ১২ ঘণ্টার পূর্বেই পদত্যাগ করলেন সুইডিশ প্রধানমন্ত্রী

১২ ঘণ্টার পূর্বেই পদত্যাগ করলেন সুইডিশ প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : সুইডেনের ১০০ বছরের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। দায়িত্ব নেওয়ার ১২ ঘণ্টা না যেতেই বুধবার পদত্যাগ করেছেন। জোটের শরিক গ্রিন পার্টি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির নেতা অ্যান্ডারসন বুধবার পদ ছাড়তে বাধ্য হন। খবর রয়টার্সের।

পদ ছাড়ার আগে পার্লামেন্টে দেওয়া ভাষণে অ্যান্ডারসন আবারও প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে অন্য একটি দলের সমর্থন নিয়ে সরকার গঠনের কথা বলেন তিনি।

গ্রিন পার্টি জোর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে সুইডেনের পার্লামেন্ট বাজেট বিল প্রত্যাখ্যান হয়।

পদত্যাগের পর এক সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন বলেন, আমিই স্পিকারকে বলেছিলাম যেন আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠ পার্টির নেতা হিসেবে আমি আবারও প্রধানমন্ত্রী হব।

বুধবার সুইডেনের পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। এর আগে তিনি দেশটির অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। একই সঙ্গে সুইডিশ রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বেও রয়েছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন।

সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা জানান, সুইডেনের সাংবিধানিক রীতি অনুযায়ী, জোটগতভাবে গঠিত কোনো সরকার থেকে একটি দল বেরিয়ে গেলে পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত। তার ভাষায়, ‘আমি এমন কোনো সরকারের নেতৃত্বে থাকতে চাই না, যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।’

এদিকে দলীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সুইডিশ পার্লামেন্টের স্পিকার।

জানা গেছে, গ্রিন পার্টি সমর্থন প্রত্যাহার করে নিলেও বাম দলগুলো অ্যান্ডারসনকে সমর্থন দিতে চায়। এ ক্ষেত্রে অ্যান্ডারসনের আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে।

গত ১০ নভেম্বর সুইডেনের মধ্য-বামপন্থি প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করায় বুধবার তার স্থলাভিষিক্ত হন ম্যাগডালেনা অ্যান্ডারসন। প্রধানমন্ত্রী পদের জন্য সুইডেনের ৩৪৯ আসনের সংসদে অ্যান্ডারসনের পক্ষে ভোট দিয়েছিলেন ১১৭ জন, ভোটদান থেকে বিরত ছিলেন ৫৭ জন, বিপক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন এবং একজন অনুপস্থিত ছিলেন।

সুইডেনের সংবিধান অনুসারে, প্রধানমন্ত্রী হতে কারও তার পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ার দরকার নেই, শুধু সংখ্যাগরিষ্ঠ সদস্য তার বিরোধিতা না করলেই হলো।

গণতন্ত্র সূচক ও এইচডিআই সূচতে সুইডেন এগিয়ে থাকলেও লৈঙ্গিক সমতায় পিছিয়ে ইউরোপের এই দেশ। গত ১০০ বছরে এই প্রথম নারী প্রধানমন্ত্রী পেয়েছিল দেশটির জনগণ। সেটিও টিকল ১২ ঘণ্টার কম।

প্রতিবেশী নরওয়েতে ৪০ বছর আগে নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছিল। এশিয়ার দেশ শ্রীলংকায় প্রথম নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়, ১৯৬০ সালে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31