IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিজের অর্থনৈতিক নীতি সমর্থন করলেন এরদোগান

নিজের অর্থনৈতিক নীতি সমর্থন করলেন এরদোগান

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কে ব্যাপক মুদ্রাস্ফীতি ও স্থানীয় মুদ্রা লিরার নজিরবিহীন পতনের জের ধরে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার সরকারের অর্থনৈতিক নীতি সমর্থন করে বক্তব্য রেখেছেন। তিনি বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এক বক্তৃতায় দাবি করেন, সরকারের অর্থনৈতিক নীতির কারণে চলমান পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি মুদ্রাস্ফীতির বিষয়টি স্বীকার করে দাবি করেন, লিরার পতন থেকে সৃষ্ট পরিস্থিতিতে দেশে পুজি বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে।

এরদোগান তুরস্কের চলমান সংকটকে একটি ‘মুক্তিকামী অর্থনৈতিক যুদ্ধ’ বলে অভিহিত করেন এবং এ যুদ্ধে আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থন নিয়ে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তার সরকারের গৃহিত অর্থনৈতিক পদক্ষেপগুলোর সমালোচকদের প্রতি ইঙ্গিত করে এরদোগান বলেন, বিদেশনির্ভর কথিত অর্থনীতিদরা যেসব পরামর্শ দেয় তা আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ, তাদের প্রদর্শিত নীতি গ্রহণ করলে দেশ দুর্বল হয়ে পড়বে এবং জনগণের মধ্যে বেকারত্ব, দারিদ্র ও ক্ষুধা বাড়বে।

অনেকে মনে করেন, ব্যাংকিং ব্যবস্থায় উচ্চ সুদের হার মুদ্রাস্ফীতি ঘটায় বলে এরদোগানের যে ধারনা রয়েছে তা থেকে গৃহিত নীতির কারণে সম্প্রতি বৈদেশিক মুদ্রার তুলনায় লিরার নজিরবিহীন পতন হয়েছে।

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক গত ১৮ নভেম্বর এক নির্দেশে সুদের হার ১৬% থেকে কমিয়ে ১৫% নির্ধারণ করে। এর ফলে লিরার পতন শুরু হয়। এরপর প্রেসিডেন্ট এরদোগান ২২ নভেম্বর এক বক্তৃতায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত সমর্থন করেন। তিনি বলেন, যেসব সুযোগ সন্ধানী ভয়ঙ্করভাবে দাম বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি বদ্ধপরিকর। এর্দোগানের এ বক্তব্যের পর লিরার পতন ত্বরান্বিত হয় এবং ২৩ নভেম্বর প্রতি ডলারের বিপরীতে লিরার দাম ১২.৬৮ এককে নেমে আসে। ফলে মাত্র একদিনের ব্যবধানে লিরার মুদ্রামান ১০ শতাংশ কমে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31