IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> আবার বড় ধরনের অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে ওমিক্রনের কারণে

আবার বড় ধরনের অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে ওমিক্রনের কারণে

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। রোববার নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় ওমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে এসব দেশ করোনারোধে ভ্রমণ নিষেধাজ্ঞা এনেছে। দেশের ভেতরেও আবারও নানা বিধিনিষেধ চালু করছেন ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর নীতিনির্ধারকরা।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার এই নতুন ধরন ওমিক্রনের শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানায়, এটি দ্রুত রুপান্তর ঘটিয়ে ছড়ানোর সক্ষমতা রাখে অন্যান্য ধরনের তুলনায়।

সংস্থাটি বলছে, প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যাচ্ছে যে, দক্ষিণ আফ্রিকায় যে পরিমাণ লোক হাসপাতালে ভর্তি হচ্ছে তার চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি।

ডব্লিউএইচওর তরফ থেকে আরও বলা হচ্ছে, ওমিক্রনের তীব্রতার মাত্রা বুঝতে, কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।

ওমিক্রন দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় চিন্তিত চিকিৎসাবিজ্ঞানী, রাষ্ট্রপ্রধানসহ গোটা বিশ্বের মানুষ। ভাইরাসের এই ধরন দ্রুত ছড়িয়ে পড়ার খবরে ব্যবসা-বাণিজ্যের অবনতি ঘটতে শুরু করেছে। কমেছে বিশ্ববাজারে তেলের দাম। করোনা মহামারির দুই বছর পর বিশ্ব অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। কিন্তু আবার বড় ধরনের অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে ওমিক্রনের কারণে।

এক বিবৃতিতে ডব্লিউওএইচও জানিয়েছে, সংস্থাটি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে নতুন এই ধরনটি নিয়ে। এটির সক্ষমতা ও কতদিন স্থায়ী হতে পারে এসব বিশ্লেষণ করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভ্যাকসিন নিয়েও আলোচনা করছেন সংস্থাটির কর্মকর্তারা।

ব্রিটেন নতুন এই ধরন মোকাবিলায় করণীয় সম্পর্কে আলোচনা করতে স্থানীয় সময় সোমবার জি-৭ এর অন্তর্ভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে।

নেদারল্যান্ডসের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা ১৩ জনের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে দেশটিতে। ৬০০ বিমানযাত্রীর করোনা পরীক্ষা করে তারা। এতে ৬১ জনের পজিটিভি রিপোর্ট আসে। দেশটিতে দুইজনকে আটক করা হয়েছে, পজিটিভি হওয়া সত্ত্বেও কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করার অভিযোগে।

গত সপ্তাহে ওমিক্রনকে উদ্বেগজনক ঘোষণা করে সতর্ক হওয়ার আহ্বান জানায় ডব্লিউএইচও। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ওমিক্রন এখন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও কানাডায় ছড়িয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31