IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> একদিনে আরও হাজার মার্কিনির মৃত্যু

একদিনে আরও হাজার মার্কিনির মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রকোপ দেখা দেয়ার শুরু থেকে এখন পর্যন্ত করোনা ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে গতে একদিনেও প্রায় হাজার মার্কিনির মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা বেড়ে ২ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন পৌনে এক লাখ আমেরিকান।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ হাজার ৩০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৬ লাখ ৬১ হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৭২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ২৮ হাজার ৩৮১ জনে ঠেকেছে।

অপরদিকে, সুস্থতা লাভ করেছেন আরও ৫৩ হাজারের বেশি রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৫৬ লাখ ৫৫ হাজার ৩০১ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৯৬ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৮৭৮ জনের। ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৮ লাখ ৯৪ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ২৬৫ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ৬৮ হাজারের অধিক। ইতোমধ্যে সেখানে ১৬ হাজার ২৭৩ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ সাড়ে ২৬ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৫৫৩৬ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ৬৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৬৪৭ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৭২৯ জনের।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার ছুঁই ছুঁই। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৮৫৯ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ২৯ হাজার ছুঁতে চলেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৩৯০ জনের।

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, , লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।
এআই//

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31