IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে’

‘ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন এদেশের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি। তিনি আরো বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতার নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলো প্রত্যাহার করতে হবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষে তেহরানে ফিরে কাতার-ভিত্তিক আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বাকেরি-কানি।তিনি বলেন, প্রথম ছয় দফা আলোচনায় আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পরীক্ষা করে দেখা এবং আর কখনও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দিয়েছিল।

তিনি সপ্তম দফা বৈঠকে পাঁচ জাতিগোষ্ঠীর কাছে উত্থাপিত দু’টি খসড়া প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রতিপক্ষকে যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো বাস্তবায়নে আমরা দৃঢ়সংকল্প। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার গঠনকাঠামোর আওতায়ই দেয়া হয়েছে।

বাকেরি-কানি বলেন, ওই সমঝোতা রক্ষা করা এত বেশি গুরুত্বপূর্ণ যে, যে দেশটি এটি থেকে বেরিয়ে গিয়েছিল সে এখন এটিতে ফিরে আসতে চায় এবং যারা এখনও এতে টিকে আছে তারা চায় না এটি ধ্বংস হয়ে যাক।

ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চায় তাহলে কী হতে পারে- আল-জাযিরার এমন এক প্রশ্নের জবাবে বাকেরি-কানি বলেন, ইহুদিবাদীরা ঘুমের মধ্যে ইরানে হামলা চালানোর স্বপ্ন দেখতে পারে; আর সেরকম স্বপ্ন সত্যি হলে তাদের সে ঘুম আর কোনদিন ভাঙবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31