IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদানপিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক প্রদাননেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন‘জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার’দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
Home >> কৃষি >> নন্দীগ্রামে রেকর্ড পরিমাণ সরিষা চাষ

নন্দীগ্রামে রেকর্ড পরিমাণ সরিষা চাষ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে এ বছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। ভোজ্যতেলের দাম বাজারে বেশি থাকায় অধিক লাভের আশায় উপজেলার কৃষকরা এবার বোরো আবাদের আগে ব্যাপকহারে সরিষার আবাদ করেছেন।

হেমন্তের শেষ দিকে উত্তরের হাওয়ায় ইতোমধ্যে নন্দীগ্রামে জেঁকে বসেছে শীত। এরই মধ্যে মাঠে মাঠে শোভা বাড়াচ্ছে সরিষা ফুল। গ্রামের বিস্তীর্ণ মাঠে ঝিলিক দিচ্ছে সরিষা ফুলের সোনালী হাসি। ফুলগুলোতে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে মৌমাছির দল। দু-চোখ জুড়ানো এমন দৃশ্য আকৃষ্ট করচ্ছে সবাইকে।

উপজেলার চাষিরা জানায়, অন্য যে কোন আবাদের চেয়ে সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম লাগে। তিন মাসেরও কম সময়ের মধ্যেই সরিষার ফলন পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে আছে তাই সরিষার চাষ বেশি হয়েছে।

উপজেলা কৃষি অফিস স‚ত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার মাটি সরিষা চাষের জন্য খুবই উপযোগী। চলতি মৌসুমে এই উপজেলায় ৪ হাজার ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উপজেলার কৃষকরা তাদের অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল বারি-১৪, বারি-১৫, বারি-১৭, বিনা-৪ বিনা-৯, বিনা-১১ ও স্থানীয় টরে-৭ ও সম্পদ জাতের সরিষা আবাদ করেছেন।

উপজেলার হাটুয়া আলাইপুর গ্রামের কৃষক সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত জানান, আমি এবার ৭৫ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার চাষ করেছি। সরিষা চাষে প্রতি বিঘা জমিতে খরচ হয়- জমি চাষ ৬০০ টাকা, সরিষা বীজ ১ কেজি ১৪০ টাকা, এমপিও সার ২০ কেজি ৪৫০ টাকা, ডিএপি ৪০ কেজি ৮০০ টাকা, ইউরিয়া ৫০ কেজি ৮২০ টাকা, জিপসাম ২০ কেজি ১৫০ টাকা, বোরণ ১ কেজি ১৩০ টাকা, কীটনাশক (দানাদার) ১ কেজি ১৫০ টাকা, কীটনাশক (তরল) ২০০ টাকা, কাটা-মাড়াই ৭০০ টাকা। মোট প্রতি বিঘা জমিতে সাড়ে ৩ – ৪ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া ভালো থাকলে ফলন আসবে বিঘা প্রতি ৮ থেকে ৯ মণ। যার বাজার মূল্য প্রায় ২০ থেকে ২৪ হাজার টাকা।

উপজেলার দলগাছা গ্রামের কৃষক মনিরুজ্জামান জানান, এ বছর আমি বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছি। সরিষার গাছ খুব ভালো হয়েছে। গাছে ফুল আসতে শুরু করেছে। আশা করছি বাম্পার ফলন হবে। সরিষা চাষ লাভজনক। তাছাড়া সরিষার জমিতে ধানের আবাদও ভালো হয় এবং বোরো চাষে খরচ কম হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, নন্দীগ্রামের কৃষকরা ব্যাপকহারে সরিষার আবাদ করেছেন। সরিষা চাষিদের মাঠপর্যায় পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে। সরিষা বপনের মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়। তাই সরিষাকে কৃষকরা লাভের ফসল হিসেবে অভিহিত করে থাকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930