IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘পাকিস্তানে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র রয়েছে’

‘পাকিস্তানে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র রয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান মুসলিম লীগের (এন) সহসভাপতি মরিয়ম নওয়াজ বলেছেন, পাকিস্তানে যে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র রয়েছে সেটি আবারও প্রমাণিত হয়েছে, করাচির ঘটনা সেটিই প্রমাণ করে।

করাচির হোটেলের দরজা ভেঙে স্বামী মোহাম্মদ সফদারকে গ্রেফতারের প্রসঙ্গ টেনে শুক্রবার মরিয়ম নওয়াজ এসব কথা বলেন। খবর ডনের।

মরিয়ম বলেন, করাচির ঘটনাই প্রমাণ দেয় সরকার কে চালাচ্ছে। ইমরান খান দেশ চালাচ্ছেন না। তিনি দখলদারদের ক্রীড়নক হিসেবে কাজ করছেন। করাচির ঘটনায় তার কোনো বক্তব্য নেই।

বাবা নওয়াজ শরীফের বক্তৃতা উদ্ধৃত করে তিনি বলেন, পাকিস্তানে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র এটি আবারও প্রমাণিত হয়েছে। ইমরান খানের কোনো ক্ষমতা নেই সরকারে।

প্রসঙ্গত, সোমবার করাচির হোটেল কক্ষের দরজা ভেঙে মরিয়মের স্বামীকে গ্রেফতার করা হয়।

পাকিস্তান মুসলিম লীগের সহসভাপতি মরিয়ম নওয়াজ ইমরান খানবিরোধী জ্বালাময়ী বক্তব্য দেয়ার একদিন পরই তার স্বামীকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

সোমবার সকালে মরিয়ম নওয়াজ টুইট করে তার স্বামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। টুইটে মরিয়ম লেখেন– করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এর পর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।

রোববার পাকিস্তানের বিরোধী দলগুলোর ইমরানবিরোধী এক বিক্ষোভে যোগ দেন মরিয়ম নওয়াজ। ওই বিক্ষোভে স্লোগান দেন ক্যাপ্টেন সফদার। বিক্ষোভটি হয় একটি সমাধিতে। পুলিশের অভিযোগ, ওই স্থানে বিক্ষোভ করে সমাধির পবিত্রতা নষ্ট করা হয়েছে। এ কারণে মরিয়ম, সফদারসহ ২০০ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশ সফদারকে গ্রেফতার করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930