IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতে নিহত ২২

ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতে নিহত ২২

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে সেমেরু আগ্নেয়গিরির উদগীরণে মৃত্যু বেড়ে হয়েছে ২২। সোমবার পর্যন্ত এ ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। সিঙ্গাপুর থেকে প্রকাশিত দ্য স্ট্র্যাইট টাইমস অনলাইন এ খবর জানিয়েছে।

আগ্নেয়গিরিটির উদগীরণের পর এর আশাপাশের এলাকায় গলিত লাভার বন্যা দেখা দেয়। সেইসঙ্গে ধুম্র মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ।

উদ্ধারকারীরা গলিত লাভা থেকে মরদেহগুলো উদ্ধার করেন। জাভা দ্বীপের সর্বোচ্চ এ আগ্নেয়গিরি থেকে গত শনিবার উত্তপ্ত লাভা বের হতে শুরু করে। সেইসঙ্গে বের হয় ধোঁয়ার কুণ্ডুলি, যা আশপাশের গ্রামগুলো ঢেকে দেয়।

জাভা দ্বীপের লুমাজং জেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ড্যানিয়েল রিজা বলেন, সোমবার উদ্ধারকারীরা আগ্নেয়গিরির লাভার মধ্যে বেশ কয়েকটি মরদেহ খুঁজে পান। নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ড্যানিয়েল রিজা বলেন, আগ্নেয়গিরিটির উদগীরণের সময় নদীর পাশে বালু তোলার কাজে অনেক লোক ব্যস্থ ছিলেন। তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

চীনের বার্তাসংস্থা সিনহুয়াকে তিনি বলেন, ‘আমাদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে ২২ জনের মৃত্যুর কথা জানা গেছে। ৩০ জনের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।’

ইন্দোনেশিয়ার ওই দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা জানান, অগ্নুৎপাতের কারণে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষকে বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। এতে হাজার হাজার বাড়িঘর, সেতু ও অবকাঠামো নষ্ট হয়ে গেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্তৃত এলাকা ঘন ছাইয়ে ঢাকা পড়ে আছে। তার মধ্যেই ভবনগুলো মাথা বের করে আছে। নিচের গ্রামগুলোতে সামরিক কর্মকর্তারা, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা হাত দিয়ে ছাই, কাদা সরিয়ে আটকা পরা লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন।

সেমেরু আগ্নেয়গিরি পর্যবেক্ষণাগারের প্রধান লিসওয়ান্তো বলেন, ‘ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি এই সেমেরু। ৪ ডিসেম্বরের উদগীরণের আগেও এটি সক্রিয় ছিল, পরেও এর সক্রিয়তা বজায় আছে এবং থাকবে।’

ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। জাভা দ্বীপে ৩৬০০ মিটার উঁচু এ আগ্নেয়গিরি থেকে গত জানুয়ারিতেও উদগীরণ হয়েছিল। তবে তখন হতাহতের ঘটনা ঘটেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31