ধূমকেতু নিউজ ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি ও রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই অভিবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একটি ট্রাক অভিবাসীদের নিয়ে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে একটি মহাসড়কে বিপজ্জনক একটি বাঁকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে অভিবাসীদের বহনকারী সাদা একটি ট্রেলার ট্রাক উল্টে ভয়াবহ এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নারী পুরুষ সহ শিশুরাও মারা গেছেন বলে জানিয়েছেন চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া।
বিগত কয়েক বছরের মধ্যে মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজও দুঃখ প্রকাশ করে টুইট করেছেন।


