IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিজের অবস্থান পরিবর্তন করবেন না লেবাননের সাবেক মন্ত্রী জর্জ

নিজের অবস্থান পরিবর্তন করবেন না লেবাননের সাবেক মন্ত্রী জর্জ

ধূমকেতু নিউজ ডেস্ক : দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের অযৌক্তিক বর্বর আগ্রাসনের বিষয়ে নিজের অবস্থান কখনো পরিবর্তন করবেন না বলে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন লেবাননের সাবেক তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি। ইয়েমেন যুদ্ধে সৌদি আগ্রাসনে সমালোচনা করার পর সৌদি চাপের মুখে তিনি গত ৩ ডিসেম্বর লেবাননের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

পদত্যাগপত্রে কোরদাহি পরিষ্কার করে উল্লেখ করেছিলেন যে, “আমি স্বেচ্ছায় পদত্যাগ, করছি না বরং বাইরে থেকে নির্মম চাপ সৃষ্টি করা হয়েছে। দেশ এবং দেশের জনগণ ও সমর্থকদের স্বার্থ আমার নিজের স্বার্থের ঊর্ধ্বে। জর্জ কোরদাহির চেয়ে লেবানন অনেক বেশি গুরুত্বপূর্ণ। মন্ত্রিত্বের ভূমিকার চেয়ে লেবাননের স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

ইরাকের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জর্জ কোরদাহি জোরালো ভাষায় বলেছেন, ইয়েমেনের সৌদি আগ্রাসন সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তিনি সে সম্পর্কে নিজের অবস্থান থেকে সরে আসবেন না। শনিবার তার ওই সাক্ষাৎকারের পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল- তিনি ইয়েমেনে সৌদি আগ্রাসন সম্পর্কে এখনো একই কথা বলবেন কিনা। জবাবে কোরদাহি বলেন, “আমি অবশ্যই একই মন্তব্যের পুনরাবৃত্তি করব। কারণ আমি এমন কোনো কথা বলি নি যা কাউকে আঘাত করতে পারে এবং আমি যা বলেছি তা সরল বিশ্বাস থেকেই বলেছি। আমার বক্তব্যের কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার লেবানন থেকে শুরু হয়েছিল। যদি লেবানন থেকে এই অপপ্রচার শুরু না হতো তাহলে এটি কারো অনুভুতিতেই লাগত না।”

তিনি আরও বলেন, বাইরের চাপের কারণেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

জর্জ কোরদাহি বলেন, “যখন আমি পদত্যাগ করি তখন বাধ্য হয়ে পদত্যাগ করাটা আমার কাছে ভালো লাগে নি কিন্তু লেবাননের কল্যাণের জন্যই পদত্যাগ করেছি। এই মূহূর্তে লেবাননে অর্থনৈতিক সংকট এবং যদি চলমান সমস্যা না থাকতো তাহলে আমার পদত্যাগের কোনো কারণই ছিল না এবং সরকার থেকেও আমার পদত্যাগের ব্যাপারে বিরোধিতা করা হতো। তাছাড়া, পুরো লেবাননের জাতি এই পদত্যাগকে প্রত্যাখ্যান করতো।”

তিনি বলেন, “৪০ দিন পর্যন্ত আমি চাপের মুখে ছিলাম এবং ৪০ দিন আমি চাপ প্রতিরোধ করেছি। আমি এই চাপ আমি চার বছর পর্যন্ত প্রতিরোধ করতে পারতাম কিন্তু জাতীয় স্বার্থকে বিবেচনায় নিতে হয়েছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31