IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> প্রবাস >> ন্যাটো নিরাপত্তার নিশ্চয়তা না দিলে যুদ্ধ শুরু হতে পারে : রিয়াবকভ

ন্যাটো নিরাপত্তার নিশ্চয়তা না দিলে যুদ্ধ শুরু হতে পারে : রিয়াবকভ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, যদি আমেরিকা এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা না দিতে পারে তাহলে যুদ্ধের সম্ভাবনা রয়েছে।

রাশিয়ার রিয়া নিউজ এজেন্সি সোমবার রিয়াবকভের এই মন্তব্য তুলে ধরেছে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই দাবি করে বলেছিলেন, ন্যাটো জোটকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে যে, তারা আর সেনা মোতায়েন বাড়াবে না এবং সীমান্তের কাছে কোনো অস্ত্র মোতায়েন করবে না।

আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে যখন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের জন্য আলোচনা করছে বলে খবর বেরিয়েছে ঠিক তখনই রাশিয়ার উপমন্ত্রী এই মন্তব্য করলেন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সাংবাদিকদের বলেন, “আমরা পাল্টা ব্যবস্থা নেয়ার মানসিকতায় আছি। তবে সোমবারের আগে কোনো সিদ্ধান্ত আসবে না।” ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে।

জোসেফ বোরেল সুস্পষ্ট করে বলেন, আমরা পরিষ্কার সিগন্যাল দিচ্ছে যে, “যদি ইউক্রেনের ওপর রাশিয়া আগ্রাসন চালায় তাহলে রাশিয়াকে উচ্চ মূল্য দিতে হবে। আমরা বিষয়টি নিয়ে আমেরিকা ও ব্রিটেন এর সঙ্গে সমন্বিতভাবে পর্যালোচনা করে দেখছি কখন, কি হতে পারে।”

এর আগে শুক্রবার রিয়াবকভ বলেছিলেন, ন্যাটোভুক্ত সদস্য দেশগুলো মন্ট্রা কনভেনশন লঙ্ঘন করেছে এবং তাদের এই পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য হবে না। রুশ মন্ত্রী আরো বলেন, মন্ট্রা কনভেনশনের কারণে কৃষ্ণ সাগরীয় অঞ্চলে কয়েক দশক ধরে স্থিতিশীলতা বিরাজ করছিল কিন্তু পশ্চিমা দেশগুলো সেই চুক্তি লঙ্ঘন করছে।

১৯৩৬ সালের ২০ জুলাই মন্ট্রা কনভেনশন সই হয় এবং ৯ নভেম্বর থেকে তা কার্যকর হয়। এই কনভেনশনের ফলে বসফরাস প্রণালী দিয়ে কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগরে জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ লাভ করে তুরস্ক। কন্ট্রা কনভেনশনের পর এই প্রণালী দিয়ে শান্তিকালীন বেসামরিক জাহাজ চলাচল করতে পারত এবং কৃষ্ণসাগরীয় দেশগুলোর বাইরের রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সম্প্রতি আমেরিকা ও ব্রিটেনের কয়েকটি জাহাজ এই প্রণালী দিয়ে কৃষ্ণসাগরে প্রবেশ করেছে যা নিয়ে বারবার আপত্তি জানাচ্ছে রাশিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31