IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত সৌদি

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত সৌদি

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরব বলেছে, ২০০২ সালের আরব ইনিশিয়েটিভ শান্তি প্রস্তাবনার ভিত্তিতে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে। রিয়াদ থেকে প্রকাশিত আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল-মুয়াল্লিমি একথা বলেছেন।

তিনি বলেন, শান্তির জন্য আরব ইনিশিয়েটিভ বাস্তবায়নের ব্যাপারে রিয়াদ প্রতিশ্রুতিবদ্ধ। কথিত আরব ইনিশিয়েটিভ শান্তির বিনিময় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৬৭ সালে দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ দিতে হবে। তাহলে ইসরাইলের সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক স্বাভাবিক করবে।

আব্দুল্লাহ আল-মুয়াল্লিম বলেন, সৌদি আরবের সর্বশেষ অবস্থান হচ্ছে, “আমরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছি। যখন তেল আবিব সৌদি আরবের শান্তি উদ্যোগ বাস্তবায়ন করবে তখনই রিয়াদ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।

আব্দুল্লাহ আল-মুয়ালিম দাবি করেন যখনই ইসরাইল পিস ইনিশিয়েটিভ বাস্তবায়ন করবে তখন শুধুমাত্র সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেবে না বরং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত ৫৭টি মুসলিম দেশ ইসরাইলকে স্বীকৃতি দেবে।

তিনি বলেন, সময় কখনো ভালো-মন্দকে পরিবর্তন করে দেয় না। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব ভুল সিদ্ধান্ত এবং যতদিন তার এই দখলদারিত্ব টিকে থাকুক না. সেটি সবসময় ভুল হিসেবেই পরিগণিত হবে।

সৌদি আরব এই কথা বললেও তারই একান্ত অনুগত ও মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে কিন্তু ১৯৬৭ সালের যুদ্ধের সময় দখল করা কোনো ভূখণ্ড ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেয় নি। বিশেষজ্ঞরা মনে করেছেন, সৌদি আরব ইসরাইলের সঙ্গে শিগগিরই সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে তার আগে নিতান্তই নামকাওয়াস্তে কিছু বক্তব্য দিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31