IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘হৃদযন্ত্র-মস্তিষ্কে কয়েক মাস টিকতে পারে করোনা’

‘হৃদযন্ত্র-মস্তিষ্কে কয়েক মাস টিকতে পারে করোনা’

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির শ্বাসনালী থেকে হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং শরীরের প্রায় প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গে করোনাভাইরাস কয়েক দিনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এমনকি এই ভাইরাস কয়েক মাস ধরে এসব অঙ্গ-প্রত্যঙ্গে টিকে থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

শরীর এবং মস্তিষ্কে এই ভাইরাসের ছড়িয়ে পড়া এবং অবস্থানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ‘এনআইএইচ’ এর গবেষকরা বলেছেন, তারা দেখতে পেয়েছেন যে, সংক্রামক এই ভাইরাস শ্বাসনালীর বাইরেও মানব দেহের অন্যান্য কোষেও প্রতিলিপি তৈরি করতে পারে।

শনিবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশের জন্য অনলাইনে এই গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।

এতে দীর্ঘকালীন করোনা রোগীদের শরীরে দীর্ঘ সময় ধরে এই ভাইরাসের উপসর্গগুলো থেকে যাওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে ভাইরাল ক্লিয়ারেন্স ব্যবস্থা দায়ী বলে মন্তব্য করা হয়েছে।

ভাইরাল লোডের পর শরীরের প্রতিক্রিয়া এবং যে প্রক্রিয়ায় এই ভাইরাস শরীরে দীর্ঘসময় ধরে টিকে থাকে সেটি বোঝার চেষ্টা করেছেন গবেষকরা।

লং কোভিড নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের মিসৌরির ভেটেরানস অ্যাফেয়ার্স সেন্ট লুইস হেলথ কেয়ার সিস্টেমের ক্লিনিক্যাল মহামারি কেন্দ্রের পরিচালক জিয়াদ আল-আলিমার্কিন বলেছেন, লং কোভিড কেন শরীরের এত অঙ্গ-প্রত্যঙ্গে প্রভাব ফেলছে সেটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভাবছি।

এই গবেষণা সেই আলোচনায় নতুন করে কিছুটা আলো ফেলছে। কেন লং কোভিডের কারণে মৃদু অথবা উপসর্গহীন রোগীরাও তীব্র অসুস্থ হয়ে পড়তে পারেন সেটি ব্যাখ্যা করার জন্য এই গবেষণা সহায়তা করতে পারে।

করোনাভাইরাস শ্বাসনালী এবং ফুসফুসের বাইরে মানব দেহের কোষেও সংক্রমণ ঘটাতে পারে দীর্ঘদিন ধরে এমন দাবি করছেন অনেক গবেষক। তবে এই দাবির পক্ষে এবং বিপক্ষেও অনেক মত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নতুন গবেষণাটি মহামারীর প্রথম বছরে করোনাভাইরাস সংক্রামিত হওয়ার পর মারা যাওয়া ৪৪ জন রোগীর ময়নাতদন্তের সময় নেওয়া টিস্যুর বিস্তৃত নমুনা এবং বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এনআইএইচের কর্মকর্তা ডেনিয়েল চার্টো বলেছেন, শ্বাসনালীর বাইরে করোনার সংক্রমণের ব্যাপারে বোঝাপড়ায় পৌঁছানো এবং সংক্রামিত টিস্যু থেকে ভাইরাসটির পুরোপুরি মুছে যেতে, বিশেষ করে মস্তিষ্ক থেকে মুছে যেতে কত সময় লাগে সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে হৃদযন্ত্র এবং মস্তিষ্কে এই ভাইরাসের উপস্থিতি কয়েক মাস ধরে থাকে।

গবেষণার ফলে বলা হয়েছে, যাদের কাছ থেকে নমুনা নেওয়া হয়েছিল তাদের উপসর্গ দেখা যাওয়ার পর ২৩০ দিন পর্যন্ত মস্তিষ্কের বিভিন্ন জায়গাসহ শরীরের একাধিক অংশজুড়ে সার্স-কোভ-২ আরএনএর উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এটি ত্রুটিপূর্ণ ভাইরাস কণার উপস্থিতির প্রতিনিধিত্ব করতে পারে।

অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের গ্লোবাল বায়োসিকিউরিটির অধ্যাপক রাইনা ম্যাকইনটায়ার বলেছেন, ‌‘আমরা লং কোভিডকে পুরোপুরি বুঝতে পারি নাই। তবে এসব পরিবর্তন লং কোভিডের চলমান উপসর্গের ব্যাখ্যা হতে পারে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31