IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> টপ নিউজ >> প্রবাস >> আরও ভালো মানুষ হতে মুসলমান হয়েছি: পগবা

আরও ভালো মানুষ হতে মুসলমান হয়েছি: পগবা

ধূমকেতু নিউজ ডেস্ক : গত সোমবার বৃটিশ ট্যাবলয়েড দ্য সানে প্রকাশ হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের পর ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মুসলিম তারকা ফুটবলার পল পগবা।

বিষয়টি নিয়ে যখন সারাবিশ্বে তোলপাড় চলছিল তখন এমন খবর অস্বীকার করে তা ভুয়া সংবাদ বলে উড়িয়ে দেন পল পগবা।

শুধু তাই নয়, তাকে নিয়ে এমন অপপ্রচারের জন্য ট্যাবলয়েড দ্য সানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

এদিকে মুসলিম বলেই পগবা নিজ দেশের প্রেসিডেন্টের মন্তব্যের এমন প্রতিবাদ জানিয়েছেন বলে ধারণা ছিল অনেকের।

যদিও এ বিষয়ে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেয়া তার স্ট্যাটাসে কোনো কথাই ছিল না।

ফরাসির এই ফুটবল তারকা মুসলিম বলে মুসলিমবিশ্বে তার আলাদা জনপ্রিয়তা রয়েছে। ২০১৭ সালে তার ওমরাহ করার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। সে সময় পবিত্র কাবা দেখে পগবা বলেছিলেন, এর থেকে সুন্দর ও পবিত্র আর কিছু দেখিনি জীবনে।

তবে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেন নি পল পগবা। তার মা ছিলেন মুসলিম। তিনি মায়ের ধর্ম গ্রহণ করেছেন। ২০১৯ সালে পগবা বিশ্ববাসীকে জানান যে, তিনি ইসলাম ধর্মকে নিজের ধর্ম বলেন মানেন। তিনি একজন মুসলিম।

সে সময় ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস পগবার সাক্ষাতকার নেয়।

টাইমসের সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?

জবাবে পগবা বলেছিলেন, আরও ভাল মানুষ হওয়ার জন্য আমি মুসলমান হয়েছি।

মুসলিম বলতে কী বোঝায়- দ্য টাইমসের এই প্রশ্নের জবাবে পগব বলেছিলেন, এটাই সবকিছু। এই ধর্মে সব কিছুর সমাধান রয়েছে। এই ধর্ম আমাকে পরিবর্তন করেছে, জীবনের অনেক কিছু আমি উপলব্ধি করতে পেরেছি। আমার ধারণা এটা আমার ভেতরে আরও বেশি শান্তি নিয়ে এসেছে। ইসলামে দীক্ষিত হয়ে আমার জীবনে একটা ভাল পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, ফ্রান্সে ইসলামফোবিয়া রয়েছে অনেক আগে থেকেই। সন্ত্রাসবাদের সঙ্গে অনেকে এই ধর্মকে মেলাতে অপচেষ্টা করেন।

এ বিষয়ে পগবা নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

তিনি বলেন, ইসলামকে প্রত্যেকে যেভাবে দেখে-ইসলাম সেরকম নয়। মিডিয়াতে আমরা যা শুনি সেটা ভিন্ন বিষয়। এটা খুব সুন্দর একটি ধর্ম। এবিষয়ে আপনাকে জানতে হবে। এখানে সন্ত্রাসবাদের স্থান নেই।

গত সোমবারও ইনস্টাগ্রামে একইরকম কথা লিখেছেন পল পগবা।

তিনি লেখেন, ‘আমি সব সময়ই সব ধরনের সন্ত্রাস এবং সহিংসতার বিপক্ষে। আমার ধর্ম ইসলাম অবশ্যই সব সময় শান্তি ও ভালোবাসার এবং অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য।’

২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে পল পগবা ফরাসী জাতীয় দলে খেলা শুরু করেন।

বর্তমানে তিনি ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন। এর আগে খেলেছেন ইতালিয়ার ক্লাব জুভেন্টাসে।

পল পগবা ছাড়াও আরো কিছু মুসলিম ফুটবলার আছেন ফরাসী দলে। তাদের মধ্যে অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও রয়েছেন উসমান দেম্বেলে, এনগোলো কান্তে, আদিল রামি, জিবরিল সিদিবে, নাবিল ফেকিরসহ আরও অনেকে।

তথ্যসূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930