IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> প্যারিসে হচ্ছে না থার্টিফার্স্ট উদযাপন

প্যারিসে হচ্ছে না থার্টিফার্স্ট উদযাপন

ধূমকেতু নিউজ ডেস্ক : জাঁকজমকের প্যারিসে এবারো থার্টিফার্স্ট উদযাপন হচ্ছে না। করোনার ভয়াল থাবা মোকাবেলায় গতবারের মতো এবারো প্যারিস থাকবে নীরব-নিস্তব্ধ। প্যারিসের ঐতিহাসিক শঁজেলিজে ও আইফেল টাওয়ারে আলোকসজ্জা করা হলেও সেখানে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

নতুন বছরকে স্বাগত জানাতে কিংবা রাতটাকে স্মৃতিময় করে রাখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্যারিসে অনেক পর্যটকের সমাগম ঘটে। ৩১ ডিসেম্বর সন্ধ্যারাত থেকেই বাঙালিদের কাছে প্যারিস গেট হিসেবে পরিচিত আর্ক দ্য থ্রিয়ম্পে জড়ো হতে থাকেন লাখো পর্যটক। ঘড়ির কাঁটায় ১২টা ১ মিনিট বাজার সাথে সাথে শ্যাম্পেনের স্রোত আর আতশবাজির আওয়াজে পুরো প্যারিস মেতে ওঠে। রাতভর ড্যান্স, চুম্বন খাওয়া আর মদ্যপান পার্টির অন্যতম অংশ।

কিন্তু মহামারি করোনা এ উৎসবকে থামিয়ে দিয়েছে। গেল বছরও এ রাতে প্যারিসে সব ধরনের আয়োজন বন্ধ ছিল। এবারও তাই। পার্থক্য শুধু গত বছর রাতে কাফিউ ছিল, এটা এবার নেই।

ফ্রান্সে এখন করোনার পঞ্চম ঢেউ চলছে। মহামারি শুরুর পর থেকে গত দুই দিন পেছনের সব রেকর্ড ভেঙে করোনা ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ফ্রান্সে দুই লাখ ৬ হাজার ও বুধবার ২৪ ঘণ্টায় দুই লাখ ৮ হাজার করে মানুষ করোনা আক্রান্ত হন। এছাড়া গেল এক সপ্তাহ থেকে প্রতিদিনই লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।

পরিস্থিতি সামাল দিতে সরকার শুক্রবার থেকে দেশজুড়ে আবারো মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তবে এখনই আর লকডাউনের কোনো চিন্তা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রী জন কাস্তেক্স।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31