IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভিয়েতনামে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

ভিয়েতনামে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভিয়েতনামে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ হয়েছেন ৪০ জন। বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশে কুয়াং এর এক প্রত্যন্ত এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটে। খবর রয়টার্স

দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন মোলাভের আঘাতের পর ভূমিধসের এ ঘটনা ঘটল।

জীবিতদের উদ্ধারে বৃহস্পতিবার কয়েকশ সৈন্য ও ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে টাইফুনের প্রভাবে খারাপ আবহওয়ার মধ্যে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলে দেশটির সরকার জানিয়েছে।

দেশটির উপপ্রধানমন্ত্রী চিং দিং জুং এক বিবৃতিতে বলেছেন, কাদার গভীর স্তরের নিচে রাস্তা ঢাকা পড়েছে আর ওই এলাকায় এখনও ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে, কিন্তু তারপরও উদ্ধারকাজ দ্রুত চালিয়ে যেতে হবে।

এদিকে চতুর্থ বড় ঝড় টাইফুন মোলাভের তাণ্ডবে ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার সাগর থেকে তীরে ফিরে আসার সময় একটি ট্রলার ডুবে ২৬ জন জেলে নিখোঁজ হন। তাদের খোঁজে নৌবাহিনীর জাহাজ পাঠানো হয়।

মোলাভে বুধবার স্থলে উঠে আসার পর থেকে দুর্বল হয়ে একটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে ঝড়টি লাওসে হাজির হবে বলে মনে করা হচ্ছে।

ভিয়েতনামের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এ সময় সর্বোচ্চ ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

ভিয়েতনাম সাধারণত বর্ষা মৌসুমে জুন এবং নভেম্বরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় পরিণত হয়। বিগত কয়েক বছরের মধ্যে এবারের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31