IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘সামরিক মহড়ার পর ইসরাইলের হুমকি-ধমকি বন্ধ হয়েছে’

‘সামরিক মহড়ার পর ইসরাইলের হুমকি-ধমকি বন্ধ হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান সামরিক মহড়া চালিয়ে নিজের শক্তিমত্তা প্রদর্শনের পর ইহুদিবাদী ইসরাইল তার ইরানবিরোধী হুমকি-ধমকি বন্ধ করেছে বলে মন্তব্য করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনীর মুখপাত্র রামেজান শারিফ আরবি নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সম্প্রতি দক্ষিণ ইরানে সামরিক মহড়া চালানোর আগে ইহুদিবাদীরা তেহরানের বিরুদ্ধে ব্যাপকভাবে বাগাড়ম্বর করে আসছিল।

ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর উপকূলে গতমাসের শেষদিকে পাঁচদিনব্যাপী বড় ধরনের সামরিক মহড়া চালায় ইরান। মহড়ায় বেশ কিছু স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এ সময় ইরানি সেনা কর্মকর্তারা তাদের দেশের বিরুদ্ধে হুমকি দেয়া থেকে বিরত থাকার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান।

ওই সামরিক মহড়ার আগে ইসরাইলি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ব্যাপক হম্বিতম্বি করেন। বিশেষ করে তারা ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনার বিরোধিতা করে বক্তব্য দেন।

ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আইআরজিসির মুখপাত্র জেনারেল শারিফ ওই হুমকিকে ‘শূন্যগর্ভ বাগাড়ম্বর’ বলে নাকচ করে দেন।তিনি বলেন, খোদ ইসরাইলি সেনা কর্মকর্তারাই স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর শক্তি তেল আবিবের নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31