IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> রাজশাহী মহানগর আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা

রাজশাহী মহানগর আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সভা শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

সভা সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভার শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক কলিন্স ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সভাপতি জাফর আহমেদ এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য আতিকুর রহমান কালু ও আশীষ তরু দে সরকার অর্পণ।

সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আজকের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করা হবে। মূল সংগঠন হিসেবে আওয়ামী লীগের সাথে সহযোগি সংগঠন সমূহের সমন্বয় করতে হবে। মাসিক সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও ফলো আপ পরবর্তী মাসিক সভায় জানানো হবে। আমি মহানগর আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়মূখী হওয়ার আহŸান জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর নেতৃত্বেই মহানগর আওয়ামী লীগের সকল কার্যক্রম পরিচালিত হওয়ার আশা প্রকাশ করছি।

ডাবলু সরকার বলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক কলিন্স ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সভাপতি জাফর আহমেদ এর পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা মহানগর আওয়ামী লীগ বিএনপির অপরাজনীতির দাঁত ভাঙ্গা জবাব দিবো। দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আশা প্রকাশ করছি। রাজনীতি রাজনীতির মতোই চলবে, অপরাজনীতির এখানে কোন জায়গা নেই।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক এ এস এম ওমর শরীফ রাজিব, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম।

আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ এ বি এম হাবিুল্লাহ ডলার, সদস্য নফিকুল ইসলাম সেল্টু, নিঘাত পারভীন, শামসুজ্জামান আওয়াল, মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, অ্যাড. শামসুন্নাহার মুক্তি, আতিকুর রহমান কালু, সৈয়দ হাফিজুর রহমান বাবু, আখতারুল আলম, আব্দুস সালাম, অ্যাড. শামিমা আক্তারী, তোজাম্মেল হক বাবলু, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, অ্যাড. রাশেদ-উন-নবী আহসান, মাসুদ আহমদ, কে এম জামান জুয়েল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news