IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> মোহনপুরে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

মোহনপুরে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে ফারুক হোসেন নামে এক মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছে থাকা ছিনতাই হওয়া মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী ফারুক ধুরইল পাঠানপাড়া এলাকার ডাব বিক্রেতা ইয়ানুসের ছেলে। শুক্রবার বেলা ১২ টায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও থানা পুলিশসুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদ পেয়ে মোহনপুর থানা পুলিশের এসআই আবুবাক্কার ও এএসআই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স তানোর থানাধীন সরণজাই বাজার থেকে ছিনতাই হওয়া ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ ফারুককে আটক করেন।

গত ২০ সেপ্টেম্বর রেহেনা বিবির নামীয় পালসার মোটরসাইকেল পারিবারিক সিদ্ধান্তে মামলার বাদী আব্দুল হাকিমের নামে এভিডেভিট করার জন্য রেহেনা বিবির ছেলে রাজু আহম্মেদ পলাশ সকাল ১০ টার দিকে রাজশাহী শহরের উদ্দেশ্য রওনা দিয়ে মোটরসাইকেল নিয়ে মোহনপুর উপজেলার ধুরইল ইউপির পিয়ারপুর ও ধুরইল গ্রামের মাঝখানে বিলের মধ্যে ফাঁকা সড়কের উপর পৌছামাত্র ছিনতাইকারী ফারুক হোসেনসহ তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন পথরোধ করে রাজুর বুকে ধারলো চাকু ধরে মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। বিষয়টি থানায় অবগত করলে পুলিশের পরামর্শে রাজশাহী কোর্টে মামলা করেন রেহেনা বিবির ছেলে আব্দুল হাকিম। বিষয়টি আমলে নিযে বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি ও মোটরসাইকেলটি উদ্ধার করতে মোহনপুর থানা পুলিশকে আদেশ দেন।

এ বিষয়ে মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে তানোর উপজেলার সরনজাই বাজার থেকে ফারুক হোসেনকে ছিনতাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুত্রে আরো জানা গেছে, জেলা যুবলীগের সাবেক এক নেতার মদদে ফারুক এলাকায় সুদে কারবারিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31