ধূমকেতু প্রতিবেদক : ৩ নভেম্বর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ৩ নভেম্বর জেল হত্যা দিবসের সকল কর্মসূচীসমূহ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিহাস, ঐতিহ্যের ও কর্মসূচী ভিত্তিক সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচী বিহীন পূর্বেও ছিলো না, ভবিষ্যতেও থাকবে না। জেল হত্যা দিবসের সকল কর্মসূচীসমূহে স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের জন্য নেতাকর্মীদেরকে প্রতি আহŸান জানাচ্ছি।
সভা সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
তিনি বলেন, জেল হত্যা দিবস আমাদের নিকট অতীব গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। তাই উক্ত দিবসের যথাযোগ্য মর্যাদার সাথে পালন করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। জেল হত্যা দিবসের সকল কর্মসূচীসমূহে নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের জন্য নেতাকর্মীদেরকে প্রতি আহŸান জানাচ্ছি।


