IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> কৃষি >> আমন ধানের চারা রোপনে ব্যস্ত রায়গঞ্জের কৃষকেরা

আমন ধানের চারা রোপনে ব্যস্ত রায়গঞ্জের কৃষকেরা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বিদ্যুৎচালিত মটর ও শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে অবশেষে আমন ধানের চারা রোপণে বিভিন্ন জমিতে নেমে পড়েছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

এই মূহূর্তে জমিতে পানি দিয়ে ট্রাক্টার দিয়ে হালচাষ, আমন ধানের চারা তোলা এবং রোপন করা নিয়েই ব্যস্ত আছেন কৃষক। আবার কেউ কেউ জমিতে মই দিচ্ছেন। বর্ষাকালে এই সময় আবাদি জমি থাকে জলমগ্ন। আর জমির এই পানিকে কাজে লাগিয়ে কৃষকেরা মনের আনন্দে আমন চাষ করতেন। কিন্তু এবার উপজেলায় সময় মতো বৃষ্টি না হওয়ায় বিকল্প হিসেবেই আমন ধানের চারা রোপণ করছেন কৃষক।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় সাভাবিক বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। যদিও নিম্নাঞ্চলের মানুষের জমি তলিয়ে যাওয়ার ভয় থাকলেও উচু অঞ্চলের মানুষগুলো এখনো পর্যাপ্ত বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছেন। উপজেলার নিমগাছী, চান্দাইকোনা, ধূপিল, সোনাখাড়া, ভ্র্যমগাছা, ধানগড়া, নলকাসহ প্রায় প্রত্যেক ইউনিয়নেই শুরু হয়েছে পুরো দমে আমন ধানের চাষাবাদ।

এদিকে উজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাটকান্দা, ভ্রাহ্মণবাড়িয়া, নিজামগাতী, ডাঙ্গারপাড়া, শ্রীদাসগাতী, হাটপাঙ্গাসী, গ্রামপাঙ্গাসী, বোয়ালিয়ারচরসহ অধিকাংশ এলাকার বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় অবশেষে বিদ্যুৎ চালিত মটর ও শ্যালোমেশিন দ্বারা সেচ, জমিতে হালচাষ, চারা তোলা, মই দেওয়া ও আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন উপজেলার নয়টি ইউনিয়নের অধিকাংশ কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news