IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> কৃষি >> সেচ কমিটি ব্যক্তিমালিকানাধিন সেচ চালুর মাইকিং

ফুলবাড়ীতে খরায় পুড়ছে ফসল

সেচ কমিটি ব্যক্তিমালিকানাধিন সেচ চালুর মাইকিং

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রকৃতির বৈরী আচরণে বর্ষার এই সময় অনাবৃষ্টিতে প্রখর তাপদাহে পুড়ছে ফসল। সেই ফসল রক্ষার্থে কৃষিবিভাগ বরেন্দ্রকে চিঠি দিলে ব্যক্তিগত গভীর-অগভীর নলকূপ চালুর অনুরোধ জানানি মাইংকি করাসহ গত দু’দিনে ১৪টি সেচ চালু করেছে বরেন্দ্র কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (২৫ জুলাই) পত্রপত্রিকায় সংবাদ প্রকাশে পর ওইদিন সকাল থেকে মাইকিংসহ জরুরি সভায় বসেন উপজেলা সেচ কমিটি।

বেলা ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আয়োজিত জরুরি সভায় উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ্ তমালের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী একেএম আব্দুল মঈনসহ সেচ কমিটির ১১ জন্য সদস্য।

উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উপজেলায় বরেন্দ্রর মোট ১১২ টি গভীর নলকূপ রয়েছে। তারমধ্যে ৫৬টি নলকূপ সারাবছর চালু থাকে। অনাবৃষ্টির কারণে সফলের ক্ষতি হওয়ায় গত দু’দিনে আরো ১৪ টি নলকূপ চালু করা হয়। এছাড়াও বাকি নলকূপগুলো প্রক্রিয়াধিন রয়েছে। সভায় সিদ্ধান্তানুযায়ী সেগুলোও দ্রুত চালু করা হবে।

উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, সাধারণত রোপা আমন আবাদে সেচের ব্যবহার হয়না। বর্ষার মৌসুমে এই আবাদটি হয় তাই জমিতে পর্যাপ্ত পানি থাকে। কিন্তু অনাবৃষ্টির কারণে জমি ফেটে চৌচির অবস্থা। তাই এ বিষয়ে জরুরি সভা করেছে সেচ কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বরেন্দ্রের সেচ চালুসহ সকল ব্যক্তিমালিকানাধিন সেচ মালিককে অনুরোধ জানানো হয়েছে তাদের সেচগুলো চালুর ব্যবস্থাগ্রহণ করতে।

উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী একেএম আব্দুল মঈন বলেন, ১১ সদস্য বিশিষ্ট সেচ কমিটি সভার মাধ্যমে সেচ দ্রুত চালুকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও উপজেলার ব্যক্তিমালিকানাধিন সেচ মালিকদের সেচ চালু করতে অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, প্রচন্ড খরার কাররণে কৃষকরা জমিতে হাল চাষ দিতে পারছেন না। তাই সম্পূরক সেচ চালু করতে ইতোমধ্যে বরেন্দ্রকে চিঠি দেয়া হয়েছিল। উপজেলা সেচ কমিটি সভার মাধ্যমে বরেন্দ্রর সেচ চালু করার সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে।

উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ্ তমাল বলেন, মাইকিং করে ব্যক্তি সেচ মালিকদের সেচ চালু করতে অনুরোধ জানানো হচ্ছে। এছাড়াও উপজেলা সেচ কমিটি সভা করে বরেন্দ্রর সেচগুলো চালুর সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031